Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চুরি করা গরু সুন্দরবনের ভেতরে গিয়ে হয়ে গেল ‘হরিণ’
খুলনা বিভাগীয় সংবাদ

চুরি করা গরু সুন্দরবনের ভেতরে গিয়ে হয়ে গেল ‘হরিণ’

By Saiful IslamMarch 12, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : গরু চুরি করে সুন্দরবনের ভেতরে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করা হয়। ক্রেতারা যখন বুঝতে পারেন, হরিণের মাংস বলে তাদের কাছে গরুর মাংস বিক্রি করা হয়েছে তখন প্রতারকরা গাঁ ঢাকা দেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

চুরি করা গরু সুন্দরবনের ভেতরে গিয়ে হয়ে গেল ‘হরিণ’

Advertisement

গতকাল রবিবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই গরুর মালিক নজরুল জমাদ্দার বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার বিবরণে বৌদ্ধমারী গ্রামের বাসিন্দা নজরুল জমাদ্দার বলেন, তিনি সুন্দরবনের পাশে বসবাস করেন। তার আয়ের উৎস একটি মাত্র গাভীন গরু। গরুটিকে রবিবার সকালে মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন তিনি। কিন্তু দুপুরে গিয়ে মাঠে চড়ানো তার সাদা রঙের গাভীন গরুটি খুঁজে পাননি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন তার গাভীন গরুটি পার্শ্ববর্তী সুন্দরবন ইউনিয়নের মুকুল শেখ (৩৬), বাবুল শেখ (৩৭) ও সাজ্জাক ব্যাপারী চুরি করে সুন্দরবন ভিতরে নিয়ে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করে দিয়েছেন।

তিনি আরও জানান, ক্রেতারা যখন জানতে পারেন, হরিণের মাংস নয়; গরুর মাংসকে হরিণের মাংস বলে বিক্রি করা হয়েছে তখন ওই তিন প্রতারক গাঁ ঢাকা দেন।

নজরুল জমাদ্দার জানান, এ ঘটনা প্রথমে তিনি তার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আকবর হেসেনকে জানান। তার পরামর্শে তিনি থানায় অভিযোগ করেন। মামলায় মুকুল শেখ, বাবুল শেখ ও সাজ্জাক ব্যাপারীকে আসামি করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি গরু চুরির মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

June 26, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026

Latest News

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa