আন্তর্জাতিক ডেস্ক : সমলিঙ্গে বিয়ের স্বীকৃতি দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট।তবে মঙ্গলবার পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গ সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন।

সমলিঙ্গে

Advertisement

আদালত বলেছে, ‘কোনও বিয়ের স্বীকৃতি আইন ছাড়া সম্ভব নয়। কিন্তু বিয়ের বিষয়ে কোনও আইন বিচারব্যবস্থার মাধ্যমে আসতে পারে না।’

আদালত জানিয়েছে, সমলিঙ্গ বিয়ে নিয়ে আইনি পরিকাঠামো গঠনের বিষয়টি আইনসভাকে দেখতে হবে। সমলিঙ্গ বিয়ে আইনি স্বীকৃতি দিতে হলে বিশেষ বিয়ে আইনে পরিবর্তন আনতে হবে, যা বিচারব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়। তাই আইনসভাকেই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

সমকামী কিংবা এলজিবিটিকিউ সম্প্রদায়ের যে কোনও মানুষকেই হেনস্থা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।

অসুখ, বিপদ না এলে মানুষ চেনা যায় না: পরীমণি

প্রধান বিচারপতি জানান, এই সম্প্রদায়ের কাউকে তাদের যৌন পরিচয় জানার জন্য থানায় তলব করা যাবে না। তারা বাড়ি ছেড়ে বেরিয়ে এলে তাদের সেখানে জোর করে ফেরানো যাবে না। এই সম্প্রদায়ের কারও বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করার আগে পুলিশকে প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.