Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ছাত্রদল নেতার সহযোগিতায় চুরিকৃত স্বর্ণ-রুপা বিক্রি করলো চোর!
ঢাকা বিভাগীয় সংবাদ

ছাত্রদল নেতার সহযোগিতায় চুরিকৃত স্বর্ণ-রুপা বিক্রি করলো চোর!

By Saiful IslamDecember 13, 2024Updated:December 13, 20244 Mins Read
Advertisement

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি বাজারের বর্ণা জুয়েলারি দোকানের শাটার ভেঙ্গে ৫ রত্তি স্বর্ণ ও ৭৯ হাজার পাঁচশত টাকা মূল্যের ৫৩ ভরি রুপার অলংকার এবং নগদ পঞ্চান্ন হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এরপর চুরিকৃত সেসব অলংকার সাবেক এক ছাত্রদল নেতার সহযোগিতায় আরেক জুয়েলারি দোকানে বিক্রি করার অভিযোগ উঠেছে।

Pankaj
সাবেক ছাত্রদল নেতা পঙ্কজ: ছবি: সংগৃহীত

বর্ণা জুয়েলারির মালিক সুকুমার সরকার জানায়, চলতি বছরের ১ ডিসেম্বর দিবাগত রাতে তার দোকানের শাটার এবং দোকানে থাকা লকারের তালা ভেঙ্গে স্বর্ণ ও রুপার অলংকার এবং নগদ চুরি করে নিয়ে যায় স্থানীয় বিপ্লব হালদার ওরফে বৈদ্ধ হালদার। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বিপ্লব হালদারের চুরির বিষয়টি নিশ্চিত হয়ে শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন বর্ণা জুয়েলারির মালিক সুকুমার সরকার।

মামলার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালুচি বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব হালদারকে গ্রেফতার করে পুলিশ। পরে বিপ্লবের দেয়া তথ্যের ভিত্তিতে চুরিকৃত অলংকার উদ্ধার ও চোরাই অলংকারের ক্রেতা আবজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মামলা হওয়ার পর শিবালয় থানা পুলিশ অভিযান চালিয়ে বিপ্লব হালদারকে গ্রেফতার করে। গ্রেফতারের পর অভিযুক্ত বিপ্লব পুলিশের জিজ্ঞাসাবাদে চোরাইকৃত অলংকার একই উপজেলার রুপসা বাজারের মোঃ আবজাল হোসেনের জুয়েলারি দোকানে বিক্রির কথা স্বীকার করে। পরে বিপ্লবকে সঙ্গে নিয়ে রুপসা বাজারের মোঃ আবজাল হোসেনের দোকানে অভিযান চালিয়ে আবজালকে গ্রেফতার করে পুলিশ। এসময় আবজালের কাছ থেকে ৩৭ ভরি রুপা ও ৫ রত্তি স্বর্ণ উদ্ধার করা হয়। তবে বাকি অলংকার ও নগদ টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

Shibaloy

স্থানীয়রা জানায়, পুলিশ আবজালকে গ্রেফতারের সময় সে উপস্থিত সকলের সামনে বার বার বলছিল, চোরাই অলংকার সন্দেহ হওয়ায় আবজাল প্রথমে সেগুলো কিনতে রাজি হয়নি। এরপর স্থানীয় ছাত্রদল নেতা পঙ্কজ সরকার জয় অলংকারগুলো ক্রয় করতে আবজালকে উৎসাহ দেয় এবং এগুলো কিনলে কোন সমস্যা হবে না বলে আশ্বস্ত করে। এরপর ৪৪ হাজার টাকায় ৩৭ ভরি রুপা ও ৫ রত্তি স্বর্ণ কিনে নেয় আবজাল।

আবজাল হোসেনের জুয়েলারি দোকানের পাশের বেডিং ব্যবসায়ী মো. আরশাদ আলী বলেন, “শুনেছি আবজাল চোরাই রুপা কিনেছিল। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শেষে চোরাই রুপাসহ তাকে থানায় নিয়ে গেছে। তবে সে কার কাছ থেকে এগুলো কিনেছে তার নামও জানিনা, তাকে চিনিও না। পুলিশ তাকে নিয়ে আসার পর দেখলাম। শুনেছি পঙ্কজ আবজালকে এসব অলংকার কিনতে বলেছে, তাই আবজাল এগুলো কিনেছে।”

রুপসা বাজারের আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, “পুরো ঘটনা আমি জানিনা। আমি শুরুতে ছিলাম না। পরে এসে দেখলাম পুলিশ এসেছে। এরপর জানতে পারলাম রুপা নিয়ে গেঞ্জাম চলতেছে। আবজাল কার থেকে কিনছে সেটা আমি বলতে পারবো না। শুনেছি পঙ্কজ কাকে যেন নিয়ে এসেছিল, তার কাছ থেকেই কিনেছে। আসলে আবজাল ভাইতো এরকম মানুষ না। সে একজন ভালো মানুষ। তার মত ভালো একটা ছেলে এমন বিপদে পড়ার বিষয়টা দু:খজনক।”

রুপসা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “চুরির ঘটনায় পুলিশ প্রথমে একজনকে ধরেছে। ধরার পর ওই লোক পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে যে রুপসা বাজারের আবজালের কাছে বিক্রি করেছে। পরে শিবালয় থানার ওসি স্যার সহ অনেক পুলিশ এসেছিল। ওসি স্যার আবজালকে জিজ্ঞাসা করেছে, আপনি ৩৭ ভরি রুপা কিভাবে কিনলেন? এরপর আবজাল উত্তর দিয়েছে, উনি (বিপ্লব হালদার) তো অপরিচিত, উনাকে আমি চিনিনা। পরে ওসি স্যার আবার জিজ্ঞাসা করে তাহলে এতগুলো রুপা ও স্বর্ণ কত টাকায় কিভাবে কিনলেন? পরে আবজাল সত্য কথা স্বীকার করে বলে ৪৪ হাজার টাকায় কিনেছি। এত কম টাকায় কিভাবে কিনলেন জানতে চাইলে আবজাল ওসি স্যারকে জানায়, আমাকে পঙ্কজ কিনতে বলেছে। এজন্য আমি কিনেছি।”

বর্ণা জুয়েলারির মালিক সুকুমার সরকার বলেন, “গত ১ তারিখ রাতে আমার স্বর্ণের দোকানে চুরি হয়েছে। পরদিন ভোরে দোকানে গিয়ে দেখি আমার দোকানের আলমারি, ড্রয়ার ও সিসি ক্যামেরা ভাঙ্গা। মালামাল নাই। পরে বাজার কমিটিকে জানিয়ে থানায় মামলা করেছি। পরে পুলিশ তদন্ত করে দেখলো ঘটনা সত্য। এরপর সিসিটিভি ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মাধ্যমে জানতে পারলাম চুরি করে মাল রুপসা বাজারে এক দোকানে নিয়ে বিক্রি করেছে। বৈদ্ধ হালদারকে কেউ সহযোগিতা করেছে কি’না সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। পুলিশ শুধু বলেছে তদন্তের স্বার্থে আপাতত এগুলো গোপন রাখতে হবে।”

বিষয়টি নিয়ে সাবেক ছাত্রদল নেতা পঙ্কজ সরকার জয়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব বিষয়ে আমি কিছুই জানিনা।

এসব বিষয়ে জানতে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুনের মুঠোফোনে কল করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
করলেন করলো চুরিকৃত চোর ছাত্রদল ঢাকা নেতার বিক্রি বিভাগীয় সংবাদ সহযোগিতায় স্বর্ণ-রুপা
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.