জুমবাংলা ডেস্ক : কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে কক্সবাজার থেকে মহেশখালী যাচ্ছিল বলে জানা গেছে।

Advertisement

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাট পরিচালনার দায়িত্বে থাকা লোকজন শটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা থেকে মহেশখালী ফেরার জন্য ঘাটে মানুষের ভিড় ছিল। কিন্তু পর্যাপ্ত বোট না থাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। ওইসময় ৪০/৫০ জন যাত্রী একটি কাঠের বোটে উঠলে বোটটি উল্টে গিয়ে যাত্রীরা পানিতে পড়ে যায়। তাদের মধ্যে একাধিক নারী ও শিশু ছিল।

তারা জানান, কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কোন যাত্রী নিখোঁজ আছে কিনা তাৎক্ষণিক জানা যায় নি। তবে শিশু ও নারী যাত্রী নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা।

যাত্রীরা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কিন্তু কোন যাত্রী নিখোঁজ আছে কিনা সেই বিষয়ে তাৎক্ষণিক কোন পদক্ষেপ নেয় নি ঘাট কর্তৃপক্ষ।

কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.