Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী যে দুই দেশ
আন্তর্জাতিক

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী যে দুই দেশ

By Saiful IslamNovember 20, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : প্রেম-ভালোবাসা অর্থাৎ রোমান্টিক জীবন ও যৌন সম্পর্ক নিয়ে পৃথিবীতে এখন সবচেয়ে কম সন্তুষ্ট জাতি জাপানিরা। এ তালিকায় জাপানের পরপরই আছে দক্ষিণ কোরিয়া। ফরাসি গবেষণা সংস্থা ইপসোসর একটি বৈশ্বিক সমীক্ষায় এমন তথ্য উঠে উঠেছে।

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী যে দুই দেশ
প্রতীকী ছবি
Advertisement

সম্প্রতি ৩১টি দেশের মানুষের যৌনজীবন এবং রোমান্টিক সম্পর্ক নিয়ে সমীক্ষাটি চালায় ইপসোস। চলতি সপ্তাহেই সমীক্ষার ফলাফল প্রকাশ করে সংস্থাটি। তাতে দেখা গেছে, জাপানি উত্তরদাতাদের মধ্যে মাত্র ৩৭ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা যৌনতা থেকে সন্তুষ্টি অর্জন করেন।

একইভাবে জাপানের চেয়ে কিছুটা ভালো অবস্থানে থাকলেও যৌনতা ও প্রেম-ভালোবাসা নিয়ে দক্ষিণ কোরিয়ার বেশির ভাগ মানুষের মধ্যে অসন্তুষ্টি দেখা গেছে। দেশটির মাত্র ৪৫ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা যৌন সম্পর্কে তৃপ্ত হন।

সমীক্ষাটিতে যৌনতা থেকে সবচেয়ে বেশি সংখ্যায় সন্তুষ্টির কথা জানিয়েছেন ভারত ও মেক্সিকোর মানুষ। দুটি দেশেরই যৌনতা ও প্রেম-ভালোবাসা নিয়ে সন্তুষ্টি দেখানো মানুষের সংখ্যা প্রায় ৭৬ শতাংশ।

Korean

এদিকে, জাপানি ও কোরীয়দের কর্মমুখী ও আবেগহীন জীবন ক্রমেই দেশ দুটির জনসংখ্যা আশঙ্কাজনকভাবে কমিয়ে দিয়েছে। উভয় দেশই এমন পরিস্থিতিকে বিপজ্জনক মনে করছে।

গত জুনে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির জন্মহারকে ‘সংকটজনক’ হিসেবে আখ্যা দিয়েছে। কারণ, গত বছরের হিসেবে দেশটিতে জন্মহার ছিল মাত্র ১ দশমিক ২ শতাংশ। টানা আট বছর ধরে জন্মহার কমতে কমতে এটি রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে ছিল।

তবে প্রেমবিমুখ মানুষের সংখ্যা বেশি হলেও জন্মহারে দক্ষিণ কোরিয়ার চেয়ে এখনো এগিয়ে জাপান। জন্মহারের দিক দিয়ে দক্ষিণ কোরিয়া বর্তমানে সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন- মাত্র ০ দশমিক ৭২ শতাংশ।

ইপসোসের সমীক্ষায় এটাও দেখা গেছে, সঙ্গী কিংবা স্ত্রীর সঙ্গে যৌনতায় সবচেয়ে কম তৃপ্তি অনুভব করেন কোরীয়রা। এক্ষেত্রে জাপানিরা ছিল দ্বিতীয় অবস্থানে।

জীবনে কতটা প্রেম-ভালোবাসা অনুভব করেন- এমন প্রশ্নে জাপানিরাই ছিল সবার নিচে। দেশটির মাত্র ৫১ শতাংশ মানুষ এক্ষেত্রে ইতিবাচক অর্থাৎ জীবনে প্রেমের প্রয়োজন অনুভব করেন বলে জানিয়েছেন।

ইপসোস বলছে, জাপানিদের ব্যক্তিত্বই তাদের যৌনতা ও প্রেম-ভালোবাসায় প্রভাব ফেলেছে। কারণ, দেশটির মানুষ রোমান্সের ক্ষেত্রে খুব বেশি আবেগ ও মনের ভাব প্রকাশ করতে পারেন না।

বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অর্থাৎ দেশের জনসংখ্যা বাড়ানোর জন্য চলতি বছরের শুরুর দিকে রাজধানী টোকিওতে একটি ডেটিং অ্যাপ চালু করেছে জাপানি কর্তৃপক্ষ। এছাড়া দেশজুড়ে দম্পতিদের জন্য প্রণোদনাসহ আরও নানা পদক্ষেপ ঘোষণা করেছে তারা। এরপরও জন্মহার বাড়াতে পারছে না দেশটি।

সূত্র: এএফপি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026

Latest News

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa