Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইসরায়েলকে সবচেয়ে বেশি তেল সরবরাহ করে যে দুই মুসলিমপ্রধান দেশ
আন্তর্জাতিক

ইসরায়েলকে সবচেয়ে বেশি তেল সরবরাহ করে যে দুই মুসলিমপ্রধান দেশ

By Sibbir OsmanOctober 21, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ওপর তেল নিষেধাজ্ঞা আরোপে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। কিন্তু মুসলিম দেশগুলো যদি এই আহ্বানে সাড়া দেয়ও, তাতে কি ইসরায়েলে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে? বাস্তবতা বলছে, ইরানের আহ্বান তখনই কার্যকর হবে, যখন আজারবাইজান ও কাজাখস্তানের মতো মুসলিমপ্রধান দেশগুলো এই নিষেধাজ্ঞায় অংশ নেবে। এ দুটি দেশই ইসরায়েলকে সবচেয়ে বেশি জ্বালানি তেল সরবরাহ করে।

তেল নিষেধাজ্ঞা

Advertisement

কিন্তু এ দুই দেশ নিষেধাজ্ঞা কার্যকর করলেও ইসরায়েলের জন্য পর্যাপ্ত পরিমাণ রাস্তা খোলা থাকবে দৈনিক ২ লাখ ২০ হাজার ব্যারেল জ্বালানি তেলের চাহিদা মেটানোর। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেইপলারের তথ্য বলছে, চলতি বছরের মে মাসের মাঝামাঝি থেকে দৈনিক ২ লাখ ২০ হাজার ব্যারেল ক্রুড জ্বালানি আমদানি করেছে। এসব তেলের ৬০ শতাংশের জোগানদাতাই আবার মুসলিম দেশগুলো। তবে এদের মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন এককভাবে ইসরায়েলকে সবচেয়ে বেশি তেল সরবরাহ করে।

কেইপলারের বিশ্লেষণ বলছে, মুসলিম বিশ্ব যদি ইসরায়েলের ওপর জ্বালানি অবরোধ আরোপ করে, সে ক্ষেত্রে দেশটির বিপুল পরিমাণ বিকল্প রয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। কারণ, সৌদি আরব, রাশিয়াসহ ওপেকভুক্ত দেশগুলো স্বেচ্ছায় জ্বালানি উৎপাদন কমানোর ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রই বিশ্ববাজারে সমুদ্রকেন্দ্রিক জ্বালানি বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বড় সরবরাহকারী ছিল। ইসরায়েলের আরেকটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠতে পারে ব্রাজিল। দেশটি বিগত কয়েক মাসে ইসরায়েলের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ ছিল।

তবে জ্বালানি তেলের উৎস নিশ্চিত করতে পারলেও ইসরায়েলের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে থাকবে যে পথে জ্বালানি আমদানি করা হবে তার নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে জ্বালানি আমদানির ক্ষেত্রে তিনটি টার্মিনাল—ভূমধ্য সাগরতীরের হাইফা ও আশকেলন এবং লোহিত সাগরতীরের এলিয়াত বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা।

এই তিন টার্মিনালের মধ্যে আশকেলন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এর নিরাপত্তা নিয়েই বোধ হয় ইসরায়েলকে বেশি শঙ্কিত হতে হবে। কারণ এটি হামাস নিয়ন্ত্রিত গাজার একেবারে নিকটে অবস্থিত। হামাসের গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে টার্মিনালটির নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হবে ইসরায়েলকে।

আবেদ চৌধুরীর পঞ্চব্রীহি ধান বিস্ময়কর উদ্ভাবন

আশকেলন বন্দর দিয়েই ইসরায়েল সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে। কেইপলারের তথ্য বলছে, এই বন্দর প্রতিটি ১ লাখ ৮০ হাজার ব্যারেল জ্বালানি তেল খালাস করতে পারে। পক্ষান্তরে হাইফা বন্দর দিয়ে খালাস করা যায় মাত্র ৪০ হাজার ব্যারেল। লোহিত সাগরের তীরে অবস্থিত এলিয়াত বন্দর দিয়ে ইসরায়েল এখনো কোনো জ্বালানি আমদানি করেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

June 28, 2026
Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

June 28, 2026
ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

June 28, 2026

Latest News

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa