আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নীল শহর এটি। একমাত্র নীল শহর। যাকে বলা হয় ব্লু সিটি অফ ইন্ডিয়া। একটু উঁচু থেকে দেখলে দেখা যায় পুরো শহরটাই নীল রংয়ের। আর এই নীল রংয়ের হওয়ার পিছনে রয়েছে নানা কাহিনি।

পুরো শহরটাই নীল

Advertisement

মরু রাজ্যের মেহরানগড় দুর্গের লাগোয়া শহর যোধপুর। এই দুর্গের ওপর থেকে শহরটা দেখলে চোখ নীল রংয়ে ধাঁধিয়ে যেতে পারে। যতদূর নজর যায় শুধু নীল আর নীল।

যোধপুরের স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করলে সব বাড়ির রং নীল হওয়ার একাধিক কারণ শোনা যায়। কেউ বলেন, একটা সময় ছিল যখন ব্রাহ্মণরা তাঁদের বাড়ির রং নীল করে দিতেন। যাতে শহরের বাকিরা সহজেই বুঝতে পারেন কোন বাড়িটা ব্রাহ্মণের।

কারণ একটা সময় ভারতে বর্ণভেদ সামাজিক স্তরবিন্যাসের ব্যাখ্যা হিসাবে পরিগণিত হত। আর ব্রাহ্মণরা ছিলেন বর্ণভেদের একদম মাথায়।

অনেকে আবার বলেন, ভগবান শিবের রং থেকেই এই নীল রং করা শুরু। বিশ্বকে রক্ষা করতে ভগবান শিব হলাহল পান করার পর তাঁর দেহ নীল হয়ে যায়। তাই নীল রংকে পবিত্র হিসাবে ধরেও নীল রং হয়ে থাকতে পারে। এমন নানা মত শোনা যায় কান পাতলে।

তবে জয়পুর যেমন ভারতে গোলাপি শহর হিসাবে পরিচিত, তেমনই যোধপুর ভারতের একমাত্র নীল শহর নামে পরিচিত। অনেকে আবার মনে করেন গরমের সময় যোধপুর আগুনের মত গরমে পুড়তে থাকে। সে সময় বাড়িকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই নীল রং।

উদ্ধারকারীকে ছেড়ে যেতে চায় না সারস পাখিটি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.