আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের বুঁদি গ্রামে নিজের পুত্রবধূর প্রেমে মজে তাকে নিয়ে পালিয়েছেন এক শ্বশুর। বাবা এবং বউয়ের পালিয়ে যাওয়ার পর বিপাকে পড়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন ছেলে। প্রতারিত যুবকের অভিযোগ, তার স্ত্রীয়ের মোটেই কোনও দোষ নেই। সব দোষ তার বাবার। তার বাবাই তার বউকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছেন।

Advertisement

তবে, শুধু বউ-হারা হয়েই তার দুর্ভাগ্য থেমে থাকেনি। অভিযোগ, বউমাকে যে বাইকে বসিয়ে নিয়ে পালিয়েছেন শ্বশুর, সেই বাইকটি তার নিজের ছেলেরই। অর্থাৎ, বউ-এর সাথে সাথে বাইকটিও খোয়া গেছে যুবকের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুঁদি গ্রামের সিলোর এলাকায়।

থানায় হাজির হওয়া ওই যুবকের নাম পবন বৈরাগী। পুলিশকে তিনি জানিয়েছেন, তার বাবা রমেশ বৈরাগী তার স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। তার বাইকটিও চলে গিয়েছে বাবার কবজায়। এই অভিযোগটিকে পুলিশ মোটেই গুরুত্ব দিচ্ছে না বলে আক্ষেপ করছেন হতাশ পবন বৈরাগী।

ভারতীয় গণমাধ্যম এশিয়ানেট নিউজ এক প্রতিবেদনে জানায়, পবনের ঘরে ৬ মাসের কন্যা সন্তান রয়েছে। নবজাতককে নিজের বাড়িতে ফেলে রেখেই শ্বশুরমশাইয়ের সাথে পালিয়েছেন ওই গৃহবধূ।

এদিকে পুলিশে অভিযোগের পর অবহেলা করার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় পুলিশ। তাদের দাবি, পলাতক শ্বশুর-বউমা যুগলের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এখনও বাইক কিংবা ওই জুটির কোনও সন্ধান পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.