Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সরে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল
আন্তর্জাতিক

সরে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল

By iNews DeskNovember 24, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল এ২৩এ ধীরে ধীরে সরে যাচ্ছে। ৩০ বছর সাগরের তলার সঙ্গে আটকে থাকার পর ক্রমান্বয়ে সরে যাচ্ছে এই বিশাল আকৃতির বরফের স্তূপ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সরে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল

Advertisement

এ২৩এ হিমশৈল ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা উপকূল থেকে বিভক্ত হয়ে যায়। অ্যান্টার্কটিকা থেকে আলাদা হয়ে যাওয়ার পর ওয়েডেল সাগরে আসে। তারপর সেখানে এটি বিশাল বরফের দ্বীপে পরিণত হয়।

এ২৩এ হিমশৈলের আয়তন প্রায় চার হাজার বর্গ কিলোমিটার। এটি এত বড় বরফের খণ্ড যা দুটি বৃহত্তর লন্ডনের আয়তনের সমান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর থেকে এটি এতো গতিতে সরছে যে, বরফ খণ্ডটি অ্যান্টার্কটিকা সাগরের বাইরে চলে যাচ্ছে। এ২৩এ পানির উপর ভেসে থাকা অতিকায় বরফখন্ড। যা দেখতে শুধু বড় নয় এটি মনোমুগ্ধকরও বটে।

এই বরফ খন্ডটির আয়তন যেমন বিশাল তার পুরত্বও অনেক। এটির পুরুত্ব প্রায় ৪০০ মিটার। যদি তুলনা করা হয় তাহলে লন্ডনের সবচেয়ে উঁচু ভবন ‘লন্ডন শার্ডের’ সমান। যার উচ্চতা ৩১০ মিটার।

এ২৩এ হিমশৈল একসময় হোয়াইট কন্টিনেন্টের ফিলচনার আইস শেল্ফের অংশ ছিল। এক সময় এখানে সোভিয়েত ইউনিয়নের গবেষণা স্টেশন ছিল।

কিন্তু প্রায় ৪০ বছর পর এ২৩এ হিমশৈল সরে যাচ্ছে কেনো? এমন প্রশ্ন নিয়ে ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভের রিমোট সেন্সিং বিশেষজ্ঞ ড. অ্যান্ড্রু ফ্লেমিং বলেন, আমি আমার বেশ কয়েকজন সহকর্মীকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। তাদের ধারণা, সাগরের পানির তাপমাত্রার পরিবর্তনের কারণে এমন হতে পারে।

তিনি আরও বলেন, এ হিমশৈল ১৯৮৬ সালে ভেঙ্গে আলাদা হয়েছিল। কিন্তু দিন দিন তার আকার ছোট হয়ে যাচ্ছে। শুধু তাই না, সরে যাওয়াও শুরু করেছে। ২০২০ সালে এটি প্রথম সরে যেতে দেখেছি।

দেখা গেছে, সাম্প্রতিক সময়ে এটি সরে যাওয়া শুরু করেছে। বাতাস ও সাগরের স্রোতে ভেসে যাচ্ছে। ভেসে ভেসে অ্যান্টার্কটিকা উপদ্বীপের উত্তর প্রান্ত অতিক্রম করছে। সরে যাওয়া দেখে মনে হচ্ছে, এটি অ্যান্টার্কটিকা সার্কামপোলার স্রোতে গিয়ে পড়বে। ওয়েডেল সেক্টরের বেশিরভাগ হিমশৈল দক্ষিণ আটলান্টিকের দিকে সরে যাচ্ছে। এরা ‘আইসবার্গ অ্যালি’ নামে পরিচিত।

দেখা যাচ্ছে, যত বড়ই হিমশৈল হোক না কেনো, সরে গিয়ে এবং গলে গিয়েই শেষ হয়ে যাচ্ছে। এ২৩এ হিমশৈলের কাছাকাছি গিয়ে তার অগ্রগতি অনুসরণ করবেন বিজ্ঞানীরা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশাল আকৃতির হিমশৈল যদি দক্ষিণ জর্জিয়ার দিকে আসে তাহলে লাখ লাখ সামুদ্রিক প্রাণী ক্ষতির সম্মুখীন হবে। তাদের মধ্য রয়েছে, সীল, পেঙ্গুইন ও বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখি। বিশেষ করে যারা এই দ্বীপে বংশ বিস্তার করে তারা বেশি ক্ষতির শিকার হবে।

শুধু তাই না, প্রাণীদের স্বাভাবিক চলাচলের রাস্তায় বাধা তৈরি করতে পারে এই বিশাল আকৃতির হিমশৈল। তাদের বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ এবং তা খাওয়ানোর বাধা হয়ে দাঁড়াতে পারে এই বরফখন্ড।

কিন্তু এই হিমশৈলগুলোকে শুধু বিপদের কারণ হিসেবে ভাবলে ভুল হবে। পরিবেশে এদেরও গুরুত্ব রয়েছে। কারণ এই হিমশৈল জমে থাকা ধূলিকণা গলে পড়ে সমুদ্রের খাদ্য শৃঙ্খল তৈরি করবে।

উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের ডক্টর ক্যাথরিন ওয়াকার বলেন, অনেক ভাবেই এই হিমশৈল জীবন দিয়ে থাকে। এগুলো অনেক জৈবিক কার্যকলাপের মূল বিন্দুও বটে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa