Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পেন্টাগনকে টেক্কা, বিশ্বের বড় অফিস ভবন এখন ভারতে
আন্তর্জাতিক

পেন্টাগনকে টেক্কা, বিশ্বের বড় অফিস ভবন এখন ভারতে

By Saiful IslamAugust 6, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের হীরা ব্যবসায়ীদের কাছে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহর বিখ্যাত। এই শহরটিকে বিশ্বের হীরা ব্যবসার কেন্দ্র বলা হয়। বেশিরভাগ মূল্যবান পাথর রাশিয়া বা আফ্রিকা থেকে খনন করা হয়। সেগুলো বিক্রি করা হয় অ্যান্টওয়ার্প শহরে। কিন্তু মুম্বাই থেকে প্রায় ১৫০ মাইল উত্তরে সুরাটকে ‘রত্ন রাজধানী’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ভারত। একইসঙ্গে সুরাটের ডায়মন্ড বোর্সকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অফিস ভবন। এর আগে বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পরিচিতি ছিল।

পেন্টাগনকে টেক্কা, বিশ্বের বড় অফিস ভবন এখন ভারতে

Advertisement

ভারতের গুজরাট রাজ্যের ছোট শহর সুরাট। এখানে বিশাল শিল্প ও ব্যবসাকেন্দ্র স্থাপনের জন্য পেন্টাগনের রেকর্ডটি আর থাকলো না। ভারতীয় স্থাপত্য সংস্থা মরফোজেনেসিনের পরিকল্পনায় তৈরি করা হয়েছে এই ভবন। ভবনটি নকশার আগেই হীরাসংশ্লিষ্টদের কাজের ধরন জানিয়ে দেওয়া হয়েছিল স্থাপত্য সংস্থাটিকে। বর্তমানে এই সুরাট ডায়মন্ড বোর্স ভবনকে ডায়মন্ড কাটা, পলিশ এবং ব্যবসায়ীসহ ৬৫ হাজারেরও বেশি পেশাদার হীরা ব্যবসায়ীর জন্য ‘ওয়ান-স্টপ গন্তব্য’ বা একমাত্র গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

একটি কেন্দ্রীয় মূল ভবন থেকে বেরিয়ে আসা নয়টি আয়তক্ষেত্রাকার কাঠামোর ভবনটি ধারাবাহিকভাবে যুক্ত। ভবনটি ১৫ তলাবিশিষ্ট এবং ৩৫ একরেরও বেশি জমিজুড়ে অবস্থিত।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্বেল মেঝের আলো ঝলমলে ওই স্থাপনাটি, যেখানে চার হাজারের অধিক অফিস রয়েছে। ভারতীয় মুদ্রায় ৩২ বিলিয়ন রুপি অর্থাৎ ৩৪৪ মিলিয়ন মার্কিন ডলারে তৈরি ভবনে লিফট রয়েছে ১৩১টি। সেইসঙ্গে কর্মীদের জন্য ডাইনিং, জিম এবং কনফারেন্স সুবিধা রয়েছে। আকাশছোঁয়া ‘সুরাট ডায়মন্ড বোর্স’ তৈরি হতে সময় লেগেছে ৪ বছর।

সিএনএনের বরাতে ভবনটির স্থপতিরা বলেন, এটি ৭.১ মিলিয়ন বর্গফুট ফ্লোর স্পেস নিয়ে গঠিত, যার অর্থ এটি বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিং হিসাবে পেন্টাগনকে ছাড়িয়ে গেছে। আগামী নভেম্বরে ভবন উদ্বোধনের কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে- ভবনটিতে মার্বেল মেঝে এবং ৪,৭০০টিরও বেশি অফিস আছে। অফিসগুলো প্রাকৃতিক আলোতে ভরপুর। যা হীরা কাটা এবং পালিশ করার জন্য ছোট ওয়ার্কশপের জন্য ভালো। প্রকল্পের সিইও মহেশ গাধাভি বলেন, এরই মধ্যে হীরা কোম্পানিগুলো সব অফিস কিনে নিয়েছে। এই ভবনে হাজার হাজার লোককে ব্যবসা করার জন্য ট্রেনে মুম্বাই থেকে প্রতিদিন নিয়ে আসতে হবে না। মুম্বাইসহ ভারতের বিভিন্ন জায়গা থেকে কাজের জন্য আসা কর্মীদের সমস্ত সুযোগ-সুবিধা ভবনে রয়েছে। এতে তাদের সময় বাঁচবে বলে দাবি তার।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে মহেশ গাধাবি বলেন, একটি আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতার মাধ্যমে ভারতীয় স্থাপত্য সংস্থা মরফোজেনেসিসকে কাজের জন্য চূড়ান্ত করা হয়। পেন্টাগনকে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি সহজ ছিল না এবং আমাদের সেরকম কোন ইচ্ছা ছিল না। কিন্তু প্রকল্পের আকার ব্যবসায়ীদের চাহিদার উপর নির্ভর ছিল। ভবন নির্মাণের আগেই অফিসগুরো হীরা কোম্পানিগুলো কিনে নিয়েছিল।

মরফোজেনেসিস বলেছে, ভবনের নকশা এমনভাবে করা হয়েছে যাতে ছোট এবং বড় উভয় ব্যবসায়ীরাই একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ পাবেন। একটি লম্বা কেন্দ্রীয় করিডোর দ্বারা সব অফিস সংযুক্ত করা হয়েছে। ফলে সেখানে বসবাসকারীরা একইভাবে সব সুবিধা পাবেন। মূল করিডোর থেকে যে কোনো অফিসে যেতে ৭ মিনিটের বেশি সময় লাগবে না।

সুরাট ডায়মন্ড বোর্স ভবন ঘিরে ৭ মিলিয়ন লোকের শহর, ‘স্বপ্নের শহর’ নামে একটি বড় পুনঃউন্নয়নের পরিকল্পনা বাস্তাবায়িত হবে। এই উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং প্রশংসা করছেন এবং দক্ষিণ সুরাটের প্রায় ৭০০ হেক্টরজুড়ে একটি ‘স্মার্ট শহর’ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa