Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিয়ের জন্য যুবককে অপহরণ করলেন তরুণী, অতঃপর…
আন্তর্জাতিক

বিয়ের জন্য যুবককে অপহরণ করলেন তরুণী, অতঃপর…

By Tarek HasanFebruary 24, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : এতদিন শোনা যেত নারীকে বিয়ের জন্য অপহরণ করেছেন কোনো পুরুষ। কিন্তু এবার শোনা গেল বিয়ের জন্য যুবককে অপহরণ করেছেন এক তরুণী। এ খবর দৃষ্টি কেড়েছে সবার। এ ঘটনাটি ঘটেছে ভারতে। এ ঘটনায় তোলপাড় চলছে পুরো ভারতে। খবর এনডিটিভির।

বিয়ে

Advertisement

প্রতিবেদনে বলা হয়, বিবাহবিষয়ক একটি ওয়েবসাইটে ওই উপস্থাপকের ছবি ব্যবহার করেছিল কোনো ছদ্মবেশী। সেটি দেখার পর ওই ভিডিও জকি উপস্থাপকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন ব্যবসায়ী তরুণী।

তিনি স্থির করে ফেলেন তাকে বিয়ে করবেন। ফলে হায়দরাবাদভিত্তিক ওই উপস্থাপকের পিছু নেন তিনি। এ জন্য ওই ভিডিও জকিকে অনুসরণ করতে তার গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেন।

প্রস্তুতি শেষ করে তিনি ওই জকিকে অপহরণ করতে ভাড়া করেন কিছু লোক। এসব কথা বলা হয়েছে পুলিশের কাছে দেওয়া অভিযোগে। ওই ভিডিও জকি থানায় অভিযোগ দেওয়ার পর গ্রেফতার করা হয়েছে ৩১ বছর বয়সি তরুণীকে।

ওই তরুণী ডিজিটাল মার্কেটিং ব্যবসা করেন। অন্যদিকে যুবকটি একটি মিউজিক চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করছিলেন। দুই বছর আগে ভারত ম্যাট্রিমোনিতে বিভিন্নজনের প্রোফাইল ব্রাউজ করছিলেন ওই যুবতী। সেখানে একটি অ্যাকাউন্টে তিনি আটকে যান।

তাতে ব্যবহার করা হয়েছে ভিডিও জকির ছবি। আস্তে আস্তে তার সঙ্গে চ্যাটিং শুরু করেন। কিন্তু অল্প সময় পরে বুঝতে পারেন ওই অ্যাকাউন্টটি ভুয়া। ফলে তাৎক্ষণিক ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে ভিডিও জকির সঙ্গে যোগাযোগ করেন ওই যুবতী।

তখনই ভিডিও জকি তাকে জানান ওটা ভুয়া অ্যাকাউন্ট। কেউ তার ছবি ব্যবহার করে ওই অ্যাকাউন্ট সৃষ্টি করেছে। এ জন্য তিনি পুলিশে অভিযোগও দেন। পরে এই যুবকের সঙ্গে অব্যাহতভাবে মেসেজ বিনিময় করতে থাকেন তরুণী ব্যবসায়ী।

পুলিশ বলেছে, এমন অবস্থায় ওই তরুণীর ফোন নম্বর ব্লক করে দেন ভিডিও জকি। এতে বিমর্ষ হয়ে পড়েন তরুণী। কিন্তু তিনি সিদ্ধান্ত পাকা করে ফেলেন যে, ওই ভিডিও জকিকেই বিয়ে করবেন। এ লক্ষ্যে তিনি ওই ভিডিও জকিকে অপহরণের পরিকল্পনা করেন।

পুলিশ বলেছে, এ জন্য চারজন ব্যক্তিকে ভাড়া করেন তিনি। তার চলাফেরা মনিটরিং করতে গাড়িতে একটি এয়ারট্যাগ ডিভাইস লাগিয়ে দেন।

১১ ফেব্রুয়ারি ভিডিও জকিকে অপহরণ করা হয়। ভাড়াটে অপহরণকারীরা তাকে পাকড়াও করে নিয়ে যায় তরুণীর অফিসে। সেখান থেকে ভিডিও জকি যুবককে মুক্তি পাওয়ার একটি শর্ত দেন তরুণী।

হালাল-হারাম নিয়ে একটু ভাবি, এটা খুব জরুরি: বর্ষা

বলেন, যদি তিনি তার ফোনের জবাব দিতে রাজি হন, তবেই তাকে ছাড়া হবে। এই শর্তে রাজি হয়ে মুক্তি পান ওই যুবক। তিনি সোজা চলে যান উপাল পুলিশ স্টেশনে। সেখানে অভিযোগ দেন। তার ওপর ভিত্তি করে পুলিশ ওই তরুণী এবং চার অপহরণকারীকে গ্রেফতার করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

July 15, 2026
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026

Latest News

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa