Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ দোকানে এসে নিয়মিত চা পান করে এই গরুটি
খুলনা বিভাগীয় সংবাদ

দোকানে এসে নিয়মিত চা পান করে এই গরুটি

By Saiful Islamআগস্ট 1, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিশ্বের এমন কোনো দেশ নেই যে, সেখানকার লোকেরা চা পছন্দ করেন না। আর দেশে দেশে অদ্ভুত সব চা-খোরদের গল্পও কত শত কবি-সাহিত্যিকের লেখায় উঠে এসেছে। আমাদের দেশের শহর কিংবা গ্রামে সকাল-সন্ধ্যা আড্ডায় সব শ্রেণির মানুষের অন্যতম অনুষঙ্গ এই চা। তবে সেই চায়ের নেশা যদি গরুর পেয়ে বসে তাহলে কেমন হয়!

Advertisement

এমনটাই ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামে। লাল্টু শেখ নামে এক দোকানির একটি গরু তিনমাস বয়স থেকেই নিয়মিত চা-পান করে হতবাক করেছে স্থানীয়দের। নিয়মিত দোকানে এসে চা পান করে গরুটি। দোকানি চা দিতেই দেরি করলেই অসংলগ্ন আচরণে বুঝতে বাকি থাকে না গরুটি চায়ে আসক্ত। এরই মধ্যে গরুটি ‘সেই রকম চা-খোরের’ তকমাও পেয়েছে।

জানা যায়, আড়াই বছর ধরে গরুটি লালন পালন করছেন লাল্টু শেখ। তার আরও গরু থাকলেও জন্মের তিনমাস বয়স থেকেই চায়ের পাশাপাশি পাউরুটি, কলা ও বিস্কুটও খায় ওই গরুটি। এমন আচরণে বিস্মিত এলাকাবাসী। তবে কেউ বিরক্ত হন না, দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার দৃশ্য উপভোগও করেন অনেকে।

চায়ের দোকান ও গরুর মালিক লাল্টু শেখ বলেন, গরুটি আমার খুব প্রিয়। যখন বাছুর ছিল, তখন থেকেই গরুকে চা-পান করাই। দু’বছরেরও বেশি সময় প্রতিদিন আসর নামাজের পর একদম নিয়ম করে চা খায়। সকালে পালের সঙ্গে মাঠে ঘাস খেতে যায়। কিন্তু বিকেলে যখন ফেরে, তখন অন্য গরুগুলো বাড়িতে ঢুকলেও এটি সোজা দোকানে চলে আসে। চা ভর্তি কেটলি রাখা চুলার পাশে এসে দাঁড়িয়ে থাকে। আমি যতক্ষণ চা না দেই, ততক্ষণ দাঁড়িয়ে থাকে। চা দিতে দেরি করলে হাম্বা হাম্বা করে ডাকে, অন্যরকম অঙ্গভঙ্গি করে।

লাল্টু আরও বলেন, আমার গরুটি এখন নিজেও একটি বাছুরের জন্ম দিয়েছে। এখন প্রতিদিন বিকেলে বাছুর সঙ্গে নিয়েই দোকানে আসে। তবে বাছুরটি চা না খেলেও মা চা খাবেই। মাঝেমধ্যে পাউরুটি, কলা ও বিস্কুটও খায়। মানুষের মতো তার অভ্যাস।

স্থানীয় হাট ব্যবসায়ী ও পার্শ্ববর্তী বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহিন বলেন, আমি ব্যবসার প্রয়োজনে এ রোড দিয়ে প্রায়ই যাতায়াত করি। লাল্টু ভাইয়ের আমার ভালো সম্পর্ক। মাঝে মধ্যেই দেখি তার দোকানে একটি গরু দাঁড়িয়ে থাকে। গরুটি চা খায়। আমাদের সঙ্গে এ গরুও চা খায়। আমি দেখি আর আশ্চর্য হই। কোথাও এমনটা দেখিনি এমনকি শুনিনি। এটাই মনে হয় বাংলাদেশের একমাত্র চাপ্রেমী গরু।

একই গ্রামের বাসিন্দা কলেজছাত্র শাহরুখ বলেন, আমি প্রতিনিয়ত লাল্টু ভাইয়ের দোকানে চা পান করতে আসি। বিকেল ৪টার দিকে গরুটি দোকানে এসে দাঁড়ায়। অপেক্ষার পর চা না পেলে দোকানিকে বিরক্ত করে। চা দিলে পান করার পর মানুষের মতো শান্তসৃষ্ট হয়ে বাড়ির দিকে চলে যায়। আসলেই বিষয়টি খুব আশ্চর্যের।

লাল্টু শেখের বাবা ইয়াসিন শেখ বলেন, আমি প্রতিদিন গরু চরাতে মাঠে নিয়ে যাই। গরু চরিয়ে বিকেলে বাড়ি আসি। আসার পরে অন্যসব গরু বাড়ির ভেতরে চলে যায়। কিন্তু এ গরুটা বাড়ি না গিয়ে সরাসরি দোকানে চলে যায়। যদি দোকানে আমার ছেলে লাল্টু যদি থাকে ভালো। নাহলে চুলার কাছে গিয়ে ডাকাডাকি করবে। দোকানের খুঁটি ও আশপাশে কেউ থাকলে গুঁতোগুঁতি করবে। এরপর চা বানিয়ে দিলেই সব ঠান্ডা।

লাল্টুর স্ত্রী নেহারন খাতুন বলেন, আমার স্বামীর খুব প্রিয় গরু এটা। গরুটাকে আমরা ঘাসসহ অন্য সব খাবারই দিই। কিন্তু প্রতিদিন নিয়ম করে গরুটিকে চা খাওয়াতে হয়, তা নাহলে প্রচুর অশান্তি করে। এমন চা খাওয়া গরু আমি আর দেখিনি।

চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মিহির কান্তি বিশ্বাস বলেন, চা মূলত গরুর খাদ্য নয়। তবে গরুটি প্রায় দেড়-দুই বছর গরম চা পান করে আসছে শুনেছি। এটা গরুটির একটা রোগ বলতে পারেন। যেটা অ্যাবনরমাল টিটানস রোগ বলে। তবে এটা গরুর স্বাস্থ্যগত কোনো সমস্যা করবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

জুন 12, 2026
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

জুন 12, 2026
প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

জুন 12, 2026
Latest News
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa