Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক একলাফে যত কমলো স্বর্ণের দাম, নেমেছে সর্বনিম্নে!
আন্তর্জাতিক

একলাফে যত কমলো স্বর্ণের দাম, নেমেছে সর্বনিম্নে!

By Tarek HasanNovember 22, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। বিনিয়োগকারীরা ট্রেজারি বন্ডে বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠায় বাজারে চাহিদা কমেছে মূল্যবান ধাতুটির।

স্বর্ণের মেয়ে

Advertisement

তবে এখনো অনেক বিনিয়োগকারী সুদহার নীতি সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম কমেছে দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম নেমেছে ১ হাজার ৯৭২ ডলার ২৬ সেন্টে।

গত শুক্রবার ধাতুটির দাম উঠেছিল ১ হাজার ৯৯৩ ডলার ২৯ সেন্টে, যা দুই সপ্তাহের সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম কমেছে দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম উঠেছে ১ হাজার ৯৭৪ ডলার ৬০ সেন্টে।

ব্রোকারেজ ও আর্থিক প্রতিষ্ঠান এক্সিনিটির প্রধান বাজার বিশ্লেষক হ্যান ট্যান বলেছেন, ‘‌গত সপ্তাহে ২ শতাংশের বেশি বেড়ে যাওয়ার পরে স্বর্ণের বাজার এখন যেন একটু স্বস্তির নিশ্বাস নিচ্ছে। তবে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দাম আরো বৃদ্ধির ঝুঁকি থেকে বাজার এখনো মুক্ত নয়।’

তিনি বলেন, ‘গত সপ্তাহ থেকে ব্যবসায়ীরা স্বর্ণে আরো বিনিয়োগ বাড়াবেন নাকি বাড়াবেন না তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তারা আজকের ২০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি নিলামের ফলাফলের অপেক্ষা করছেন বলে মনে হচ্ছে।’

রয়টার্স জানিয়েছে, এ-সংক্রান্ত বিষয় নিয়ে ফেডের সভার কার্যবিবরণী আজ প্রকাশ হওয়ার কথা। যুক্তরাষ্ট্রে গত সপ্তাহের চাকরির নিম্নমুখী বেকারত্ব সূচক ও প্রত্যাশিত ভোক্তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় ফেড এখন উচ্চ সুদহার নীতি থেকে সরে আসতে পারে। আর নিম্ন সুদহার বাজারে স্বর্ণকে আকর্ষণীয় করে তোলে।

ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোড্ডা বলেছেন, ‘‌স্বর্ণের দাম পুনরায় ২ হাজার ডলার ছাড়াতে হলে মার্কিন বেকারত্ব সূচকের ও ভোক্তা মূল্যস্ফীতি যতটা নিয়ন্ত্রণে আসা প্রয়োজন এখনো ততটা হয়নি। তাই ফেড সুদহার সামান্য কমালে স্বর্ণের দাম অস্বাভাবিক বাড়বে না।’

এদিকে গতকাল প্রতিদ্বন্দ্বী মুদ্রার বিপরীতে দশমিক ৩ শতাংশ মূল্য হারিয়ে ডলার গত আড়াই মাসের সর্বনিম্নে নেমেছে। ডলারের এ অবনমন স্বর্ণের দরপতন কিছুটা ঠেকিয়ে দিয়েছে। বিশ্বের শীর্ষ স্বর্ণ এক্সচেঞ্জ এসপিডিআর গোল্ড ট্রাস্ট হোল্ডিংসের দাম শুক্রবার ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

স্পট মার্কেটে গতকাল রুপার দাম দশমিক ৭ শতাংশ কমেছে। আউন্সপ্রতি দাম নেমেছে ২৩ ডলার ৫৭ সেন্টে। একই সময়ে প্লাটিনামের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ।

প্রতি আউন্স বিক্রি হয়েছে ৯০০ ডলার ১১ সেন্টে। আর প্যালাডিয়ামের দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাম উঠেছে ১ হাজার ৫৫ ডলার ২৫ সেন্টে।

‘চোখের পলকে ২৫টা বছর পার হয়ে গেল’

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের দাম বাড়তে শুরু করে। গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের প্রভাবে ধাতুটির চাহিদা বেড়ে দাম ওঠে ২ হাজার ডলারের ওপরে। ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিশ্বে এ সময় একই সঙ্গে ঊর্ধ্বমুখী ছিল ডলার ও স্বর্ণের দাম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa