Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রংপুর একসঙ্গে জন্ম নেয়া তিন সন্তানের নাম রাখা হলো আলিফ-লাম-মিম
বিভাগীয় সংবাদ রংপুর

একসঙ্গে জন্ম নেয়া তিন সন্তানের নাম রাখা হলো আলিফ-লাম-মিম

By Saiful IslamSeptember 10, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটে শারমিন বেগম (২০) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। একইসঙ্গে জন্ম হওয়ায় তাদের নাম রাখেন আলিফ, লাম ও মীম। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে মনোয়ারা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে হয়েছে।

একসঙ্গে জন্ম নেয়া তিন সন্তানের নাম রাখা হলো আলিফ-লাম-মিম

Advertisement

গৃহবধূ শারমিন বেগম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জাকলাটারি গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী। রাশিদুল পেশায় রাজমিস্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গৃহবধূ শারমিন বেগম অসুস্থ হলে কুড়িগ্রামের এক চিকিৎসককে দেখান স্বামী রশিদুল ইসলাম। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুটি জমজ সন্তানের কথা বলেন। বিষয়টি জানার পর স্বামী রশিদুল ইসলাম লালমনিরহাটের মনোয়ারা ক্লিনিকে ভর্তি করান। সেখানে শনিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। পরে পরিবার তিন সন্তানের নাম রাখেন আলিফ, লাম ও মীম। তাদের মধ্যে লাম গুরুতর অসুস্থ হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

বর্তমানে দুই সন্তান ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছে পরিবার। তবে শিশুদের বয়স কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতে পারে।

এদিকে একসঙ্গে তিন সন্তান হওয়ায় পরিবারের লোকজন অনেক খুশি হয়েছেন। তবে এই আনন্দের পাশাপাশি তিন সন্তানকে নিয়ে চিন্তায় পড়েছেন দিনমজুর রশিদুল ইসলাম। তিন সন্তানের চিকিৎসার এত টাকা কোথায় পাবেন এ নিয়ে তার কপালে চিন্তার ভাজঁ।

চিকিৎসক রেজিয়া আক্তার বলেন, এই প্রথম ৩ সন্তান সিজারের অভিজ্ঞতা আমাদের। আলহামদুলিল্লাহ সফল অস্ত্রোপচার হয়েছে। শিশুদের ওজন ও বয়স একটু কম। তাই সদর হাসপাতালে এক শিশুকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মনোয়ারা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুম আলম বলেন, আমাদের পক্ষ থেকে সর্বাধিক সহযোগিতা করা হচ্ছে। তবে একটি শিশুর আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তার উন্নত চিকিৎসা প্রয়োজন। সেই টাকা দিনমজুর বাবার কাছে নেই, তাই সমাজের বিত্তবানরা এগিয়ে এলে শিশুটিকে চিকিৎসায় সুস্থ করা যাবে বলেও তিনি জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa