Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ তিনটি কবর পাশাপাশি, বিলাপ করে কাঁদছেন বাবা-মা
বিভাগীয় সংবাদ

তিনটি কবর পাশাপাশি, বিলাপ করে কাঁদছেন বাবা-মা

By Tarek HasanJuly 25, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : পাশাপাশি তিনটি নতুন কবর। একপাশে ছোটভাই নয়ন (১৫), আর একপাশে নিজের দেড় বছরের একমাত্র শিশুসন্তান রিপা মনিকে নিয়ে চিরনিদ্রায় শায়িত আছেন আইরিন আক্তার (২০)। গত কোরবানির ঈদ স্বামী-সন্তানকে সাথে নিয়ে বরিশালের হিজলার শ্বশুরবাড়িতে কাটিয়েছিলেন আইরিন। ঈদের দু’দিন পর নিজের শিশুসন্তানকে নিয়ে বাবা-মাকে দেখতে এসেছিলেন ঝালকাঠির রাজাপুরে।

তিনটি কবর

Advertisement

বেশ কিছুদিন আনন্দে কাটিয়ে গত শনিবার (২২ জুলাই) ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ‘বাশার স্মৃতি’ নামের একটি বাসে রওয়ান করেছিলেন স্বামীর বাড়ির উদ্দেশে। সাথে নিয়েছিলেন ছোট ভাইকে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, ছোটভাই আর সন্তানকে নিয়ে লাশ হয়ে আবার বাবার বাড়িতেই ফিরতে হল আইরিনকে। বলছি, গত শনিবার (২২ জুলাই) ঝালকাঠির ছত্রকান্দায় বাস দুর্ঘটনায় রাজাপুরের একই পরিবারের তিনজন নিহতের কথা।

আইরিনদের বাড়ি উপজেলার দক্ষিণ রাজাপুর (বলাইবাড়ি) এলাকায়। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে আইরিনদের বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রী ও একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে যাওয়া স্বামী রিপন বেপারীকে। তিনি ঘরের পাশেই কবরগুলোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কারো সাথে কোন কথা বলছেন না।

আইরিনের বাবা নূরুল ইসলাম ও মা নূর নাহার শুধু বিলাপ করে কাঁদছেন। তাদের কান্না যেন থামছেই না। তারা নিজেদের অপরাধী ভাবছেন আর বলছেন, ‘যদি মেয়েটা আমাদের দেখতে না আসতো, তাহলে আজ ওরা বেঁচে থাকতো’। বাড়িতে যে কয়টি পরিবার আছে তারা সবাই সারাক্ষণ স্বান্তনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ক্লান্ত শরীর আর ভাঙা কণ্ঠে অঝোরে কাঁদছেন অইরিনের বাবা-মা।

গত শনিবার ঘটে যাওয়া মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য আইরিনের পরিবার ও স্থানীয়রা বাস চালককে দায়ি করছেন। এদিকে, মহাসড়কের সব গাছ কেটে ফেলা ও বিভিন্নস্থানে অপরিকল্পিতভাবে পুকুর ও মাছের ঘের তৈরি করাকে এ দুর্ঘটনার জন্য দায়ী করছেন সচেতন মহল।

এ দুর্ঘটনার পর অবশ্য জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ বাদী হয়ে বাস চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মঙ্গলবার বিকালে রাজাপুর থেকে বাসের সুপার ভাইজার মিজানকের গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর একটি দল।

অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছেন যে ৫ ভারতীয় ক্রিকেটার

উল্লেখ্য, গত শনিবার ঝালকাঠির ছত্রকান্দায় ‘বাশার স্মৃতি’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে গেলে নারী শিশুসহ ১৭ যাত্রী মারা যান। আহত হন অন্তত ২৫ জন। মৃতদের মধ্যে রাজাপুরের পাঁচজন রয়েছেন। যার মধ্যে একই পরিবারের তিনজন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa