সাইফুল ইসলাম : মানিকগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manikganj

Advertisement

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জানা গেছে, সদর উপজেলার আটিগ্রাম এলাকার শেখ ফুড প্রোডাক্টস নামের একটি আইসক্রিম কারখানায় বৈধ কাগজপত্র না থাকায় এবং আইসক্রীম তৈরিতে অনিয়ম করায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাটিগ্রাম এলাকার জারিফা ফিলিং স্টেশনে জ্বালানি তেলে ৫ লিটারে ১৭৫ মিলিলিটার কম দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল বিক্রির দায়ে আটিগ্রাম বাজারের আব্দুস সালাম নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন মানিকগঞ্জ শহরের দুধবাজার এলাকার রুপচাঁদা সয়াবিন তেলের এক ডিলার মহিউদ্দনের প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। তবে খুচরা বাজারে সয়াবিন তেল বিক্রয় না করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

সহকারী পরিচালক আসাদুজ্জামান জামান রুমেল বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

অভিযানে আনসার ব্যাটালিয়নের একটি দল ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google