জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, নেত্রকোণার পর এবার একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন পাবনার এক গৃহবধূ। পদ্মা সেতু উদ্বোধনের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ওই তিন নবজাতক জন্ম নেয়। আর পদ্মা সেতুর উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখার জন্য ওই তিন নবজাতকের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও উদ্বোধন।

পদ্মা-সেতু-উদ্বোধন
ছবি-সংগৃহীত।
Advertisement

গত ২৫ জুন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম দেন শিউলী খাতুন (২৬) নামে ওই গৃহবধূ। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা গ্রামের বাসিন্দা ও নির্মাণশ্রমিক মিজানুর রহমানের (৩৪) স্ত্রী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে দুই নবজাতকের তদারকিতে আছেন বাবা মিজানুর রহমান এবং মামি আনোয়ারা বেগম। অন্য ওয়ার্ডে মায়ের কাছে আছে অন্য নবজাতক।

মিজানুর জানান, বাচ্চারা সবাই সুস্থ আছে। অস্ত্রোপচার করে সন্তানের জন্ম হওয়ায় তাঁদের কয়েক দিন হাসপাতালে থাকতে হচ্ছে।

তিনি বলেন, গত ২৩ জুন সন্ধ্যার দিকে পাবনা শহরের পিডিসি হাসপাতালে চিকিৎসককে দেখানোর পর তিনি আল্ট্রাসনোগ্রাম করে জানান, দ্রুত সিজারিয়ান অপারেশন করাতে হবে। তাৎক্ষণিকভাবে রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। এরপর আমার স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে তিন ছেলে সন্তানের জন্ম হয়।

তিনি আরও বলেন, তিন সন্তানের ডাক নাম হিসেবে পদ্মা, সেতু ও উদ্বোধন রাখা হয়েছে। পরে তাদের ভালো নাম রাখা হবে।

জানা গেছে, ২০১০ সালে শিউলীর সঙ্গে মিজানুরের বিয়ে হয়। তাদের সংসার জীবনে তিনটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম মীম (১১), জীম (৮) ও সীম (৪)।

মিজানুর বলেন, আগের তিনটি সন্তানই মেয়ে হওয়ায় আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়েছিলাম। আল্লাহ আমাদের মন ভরে দিয়েছে। আমরা একসঙ্গে তিন ছেলে সন্তান পেয়ে খুব খুশি।

প্রসঙ্গত, গত ১৭ জুন নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একসঙ্গে তিন শিশুর জন্ম হলে তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। এ বিষয়ে খবর প্রচার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারস্বরূপ তাদের এক ভরি ওজনের তিনটি স্বর্ণের চেইনসহ ফলমূল ও ফুল পাঠিয়েছিলেন। এরপর ২১ জুন সকালে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া যমজ কন্যাশিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু।

এখানেই শেষ নয়। গত ২৩ জুন সকালে বরিশালে এক প্রসূতি একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দেন। ওই শিশুদেরও নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। এছাড়া ২৪ জুন রাতে নেত্রকোণায় একটি হাসপাতালে সিজারের মাধ্যমে একসঙ্গে তিন শিশুর জন্ম হয়। নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।

পদ্মা সেতু নিয়ে খারাপ মন্তব্য, বিএনপি নেতা আটক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.