Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে নারী-শিশুসহ তিনজনকে কুপিয়ে হত্যা
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে নারী-শিশুসহ তিনজনকে কুপিয়ে হত্যা

By Saiful IslamMay 31, 20262 Mins Read

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manikganj Map

শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ফকিরপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ইউসুফ আলী (৩৫)-এর বিরুদ্ধে। এ সময় হামলায় গুরুতর আহত হন তার বড় ভাই আব্দুস ছালাম (৪০)।

নিহতরা হলেন আব্দুস ছালামের স্ত্রী আমেনা বেগম (২৮) এবং তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। ঘটনার পর অভিযুক্ত ইউসুফ আলী পালিয়ে যান।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ তীব্র আকার ধারণ করে। ঘটনার রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে ইউসুফ আলী ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের বাড়িতে প্রবেশ করে হামলা চালান। এতে আমেনা বেগম ও শিশু আসওয়াদ গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হামলা ঠেকাতে গেলে আব্দুস ছালামও গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”

এদিকে একই রাতে মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর পুটাইল এলাকায় মো. সজিব (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, রাত প্রায় ১টার দিকে সজিব স্থানীয় লুৎফর মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় তার অবস্থান জানতে পেরে পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী বালিয়াবিল ও কৃষ্ণনগর এলাকার শতাধিক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীরা সজিবকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে বানিয়াজুরী তদন্ত কেন্দ্রের এএসআই মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, “পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে উভয় ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa