Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কাদের মির্জার ঘরে তিন বস্তা টাকা, ভাগ করে নিলেন হামলাকারীরা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

কাদের মির্জার ঘরে তিন বস্তা টাকা, ভাগ করে নিলেন হামলাকারীরা

By Saiful IslamAugust 6, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা-ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। এ সময় বাড়িতে থাকা তার ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার ঘর থেকে তিন বস্তা টাকা পেয়ে তা ভাগবাটোয়ারা করে নেন তারা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

Kader

Advertisement

এর আগে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, মির্জা টাওয়ারসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বড়রাজাপুর গ্রামে ওবায়দুল কাদেরের ওই বাড়িতে থাকতেন তার ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হয়ে তিনি রাজনৈতিক মাঠ শাসন করতেন।

সোমবার দুপুর পর্যন্ত বসুরহাট বাজার নিজের কর্মীদের দখলে থাকলেও ১টার পর গা-ঢাকা দেন আবদুল কাদের মির্জা। এরপরই সাধারণ লোকজন তার বাড়িঘর ও স্থাপনায় হামলা চালায়। এ সময় আবদুল কাদের মির্জার শয়নকক্ষ থেকে তিন বস্তায় দেড় কোটি টাকা পেয়ে তা হামলাকারীরা ভাগবাটোয়ারা করে নেয় এবং বাড়ির সব জিনিস লুট করে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নানা ধরনের লোকজন লাঠি হাতে বিজয় উল্লাসে মেতে ওঠে। বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয়। এতে ও ইট-পাটকেলের আঘাতে কয়েকজন আহত হন। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, আমাদের দলের কেউ এসব হামলা ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। ১৭ বছরের নির্যাতিত জনগণের পুঞ্জীভূত ক্ষোভ থেকে এসব ঘটনা ঘটছে। আমরা সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, হামলার খবর পেয়েছি। তবে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026
Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa