Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হুইপকে জুতা নিক্ষেপ, তার ভাইকে ‘কান ধরে উঠ বস’
বিভাগীয় সংবাদ

হুইপকে জুতা নিক্ষেপ, তার ভাইকে ‘কান ধরে উঠ বস’

By Saiful IslamDecember 30, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : নির্বাচনী প্রচারণার সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ওপর নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩০ ‍ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ জনতা সামশুল হক চৌধুরীর ভাই মহব্বতকে ‘কান ধরে ওঠ বস’ করতে বাধ্য করে।

হুইপকে জুতা নিক্ষেপ, তার ভাইকে ‘কান ধরে উঠ বস’

Advertisement

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক হারুনুর রশিদ বলেছেন, সেখানে তাদের কোন কর্মী সমর্থক ছিল না। বিগত ১৫ বছর ঐ এলাকায় হুইপ ও তার ভাইয়েরা সাধারণ মানুষের ওপর নির্যাতন করায় তারা ক্ষুব্ধ হয়ে জুতা নিক্ষেপ করেছে।

জানা গেছে, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে স্বতন্ত্র প্রার্থী রাস্তায় একঘণ্টা অবরুদ্ধ ছিলেন। স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে থাকা পটিয়া উপজেলা আওয়ামী বিতর্কিত নেতা এম এজাজ চৌধুরীর বিরুদ্ধে শ্লোগান দেন এবং গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান।

এ সময় বিক্ষুব্ধ জনতা এজাজকে ইয়াবা সম্রাট বলে শ্লোগান দিতে থাকেন। স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়ি লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। ঘটনার সময় সড়কের দুইপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। স্বতন্ত্র প্রার্থী এক ঘণ্টা অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হোছাইন রানাসহ আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে সড়ক থেকে সরিয়ে দেন এবং প্রার্থীকে নিরাপদে যেতে সহযোগিতা করেন।

জুতা নিক্ষেপের একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর ভাই ফজলুল হক চৌধুরী প্রকাশ মহব্বতের (৫৬) মাথায় লাগে। গাড়ি থেকে নেমে পালানোর সময় প্রার্থীর ভাইকে মহব্বতকে ‘কান ধরে উঠ বস’ করান। গত ১৫ বছরে উন্নয়নের নামে হরিলুট, অনিয়ম, দখল-বেদখল বাণিজ্যের অভিযোগ তুলে প্রার্থীর ভাই মহব্বতকে ‘কান ধরে উঠ বস’ করানোর মতো ঘটনা ঘটায়।

জানা যায়, শনিবার সকালে গাড়িবহর নিয়ে চট্টগ্রাম শহর থেকে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী উপজেলার কুসুমপুরায় গণসংযোগের কথা ছিল। গাড়িবহর নিয়ে পটিয়ার শান্তিরহাটের জিরি মাদ্রাসা গেইট এলাকায় পৌঁছালে সড়কের দুই পাশ থেকে নারী পুরুষ জুতা নিক্ষেপ করতে থাকে। এ সময় সামশুল হক চৌধুরী সড়কে অবরুদ্ধ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা এজাজের বাড়িতে স্বতন্ত্র প্রার্থী যাওয়ার খবর পেয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ জনতা উত্তেজিত হয়ে জুতা নিক্ষেপের মতো ঘটনা ঘটায়।

কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হোসাইন রানা জানিয়েছেন, শনিবার সকালে শান্তিরহাটে নৌকা সমর্থিত কার্যালয়ে মহিলা কর্মী সভা চলছিল। সভা চলাকালে অদূরে মাদ্রাসা গেইট এলাকায় স্বতন্ত্র প্রার্থীকে সড়কে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে আমরা ছুটে গিয়ে উদ্ধার করে নিরাপদে পৌঁছাতে সহযোগিতা করি। এর আগে বিতর্কিত নেতা এজাজকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবিতে জুতা নিক্ষেপ করেছে বলে শুনেছি। এ সময় পুলিশের সহযোগিতায় রাস্তা থেকে ব্যারিকেডসহ উত্তেজিত জনতাতে নিবৃত্ত করি।

পটিয়া থানার ওসি মো. সোলাইমান জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছি। তবে কাউকে আমরা পাইনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa