Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ তিস্তাপারে ভুট্টা চাষে বাম্পার ফলন, খুশি চাষিরা
বিভাগীয় সংবাদ রংপুর

তিস্তাপারে ভুট্টা চাষে বাম্পার ফলন, খুশি চাষিরা

By Shamim RezaMay 24, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : রংপুরের বিস্তীর্ণ তিস্তার বালুচরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। গত বছর কৃষকরা একরে ৯০ থেকে ১১০ মণ ভুট্টা পেয়েছিলেন। তারা এ বছর পাচ্ছেন একরে ১৪০ থেকে ১৭০ মণ ভুট্টা। গত বছরের চেয়ে দামও প্রায় দ্বিগুন হওয়ায় তিস্তার বালুচরে ভুট্টায় বাজিমাত করেছেন কৃষকরা।

ভুট্টা চাষে বাম্পার

Advertisement

জেলার পীরগাছা উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের তিস্তার চর ঘুরে দেখা গেছে, বালুচরে সবুজ আর সোনালী ফসলে ভরা। ক্ষেতগুলোতে কর্মযজ্ঞে ব্যস্ত কৃষকরা। কেউ ধান কাটছেন, কেউ ভুট্টা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও বালুচরে রয়েছে বাদাম, ডাল, মরিচ, বেগুন, শিম, কপি, পেঁয়াজ, রসুনসহ নানা ফসলের সফল।

পীরগাছা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। যার মধ্যে খরিপ-১ মৌসুমে ১ হাজার ৯৫০ এবং রবি মৌসুমে ২ হাজার ১২০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ভুট্টা চাষ করা হয়েছে তিস্তার চরাঞ্চলে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জেলায় রবি মৌসুমে ১৯ হাজার ৮৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিলো। যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ৪৮ হাজার ৪৩৬ মেট্রিক টন। আর চলতি খরিপ মৌসুমে ১০ হাজার ২৫ হেক্টর জমিতে সব জাতের ভুট্টা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ২০৬ মেট্রিক টন।

পীরগাছার তিস্তা চরের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত বছরে বালুচরে নানা জাতের ভুট্টা চাষ হলেও এ বছর তিস্তা সিড্স কোম্পানি প্রাইভেট লিমিটেডের নুতন জাত ডালিয়া-৪৪৫৫ ও বাসুধা-১৬৫৫ চাষ বেশি হয়েছে।

তিস্তা সিডস কোম্পানি প্রাইভেট লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই দুই ইউনিয়নে এ প্রায় সাড়ে ৪০০ একর জমিতে এ জাতের ভুট্টা চাষ করা হয়েছে।

পীরগাছার কান্দিনার চর গ্রামের ভুট্টা চাষী জামাল মন্ডল, দামুস্বর গ্রামের আব্দুল হক, ময়নুল ইসলামসহ আরও কয়েকজন জানান, গত বছর স্থানীয় দোকানির কথায় তারা কয়েক জাতের ভুট্টা চাষ করেছিলেন। কিন্তু ফলন ভালো হয়নি। চলতি বছর ডালিয়া-৪৪৫৫ ও বাসুধা-১৬৫৫ জাতের ভুট্টা চাষ করে ভালো ফলন পেয়েছেন। এবার ফলনের সঙ্গে ভালো দাম পেয়ে খুশি তারা।

একই এলাকার কৃষক জিল্লুর রহমান বলেন, গত বছর দেড় একর জমিতে ভুট্টা চাষ করে ৯০ মণ ফলন পেয়েছিলাম। সেই জমিতে এবার ১৪০ মণ ভুট্টার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় মাড়াই করে আরও ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর প্রতি মণ (৪০ কেজি) কাঁচা ভুট্টা ৪০০ এবং শুকনা ভুট্টা ৬০০ থেকে ৬৫০ টাকা বিক্রি হয়েছে। সেটি এ বছরে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে। কাঁচা প্রতি মণ (৪০ কেজি) ৮০০ টাকা এবং শুকনা ১ হাজার থেকে ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তিস্তা সিডসের মার্কেট ডেপলপমেন্ট কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এ জাতটি নতুন। আমরা কৃষকদের নির্ভয়ে চাষ করতে অনুরোধ করেছি। কোনো ধরনের সমস্যা হলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে তারা চাষ করে এখন লাভের মুখ দেখছেন। আসলে কৃষকদের মনে আস্থা আনাটাই বড় ব্যাপার।’

প্রায় দেড় দশক আগে ভনসালীর কথায় স্তম্ভিত হয়েছিলেন কঙ্গনা

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) শামিমুর রহমান বলেন, ‘তিস্তার চরাঞ্চলে যেমন ভুট্টার চাষাবাদ প্রতি বছর বাড়ছে। এ বছর ফলনও অনেক ভালো হয়েছে। চলতি মৌসুমে জেলায় ১০ হাজার ২৫ হেক্টর জমিতে সব জাতের ভুট্টা চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ২০৬ মেট্রিক টন। এর মধ্যে পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়ার তিস্তার চর ও চর বেষ্টিত এলায় প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

July 17, 2026
মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

July 16, 2026
Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

July 16, 2026

Latest News

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa