টেলিভিশন থেকে বলিউড—দুই জগতেই পরিচিত মুখ মৌনী রায়। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালে ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারকে বিয়ে করেন তিনি। বাঙালি ও মালায়লি রীতিতে হওয়া সেই বিয়ে ছিল রূপকথার মতো। কিন্তু মাত্র চার বছরের দাম্পত্য জীবনে হঠাৎ করে ধাক্কা।

ইন্ডাস্ট্রির ভেতরে এখন জোর গুঞ্জন, তাদের চার বছরের দাম্পত্যে নাকি চিড় ধরেছে! যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মৌনী রায় বা সূরজ নাম্বিয়ার—কেউই।
সব কিছুর সূত্রপাত সোশ্যাল মিডিয়া থেকেই। নেটিজেনদের নজরে এসেছে, ইনস্টাগ্রামে নাকি একে অপরকে আনফলো করেছেন এই দম্পতি। শুধু তাই নয়, মৌনী রায়ের প্রোফাইল থেকেও উধাও সুরজের সব ছবি। আর এতেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে দ্রুত।
একসময় যেখানে তাঁদের ভালোবাসার মুহূর্তে ভরা ছিল প্রোফাইল, এখন সেখানে সূরজের কোনো অস্তিত্বই নেই—এই পরিবর্তনই সন্দেহ আরও বাড়িয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই দূরত্ব।
এখনও পর্যন্ত পুরো বিষয়টাই জল্পনার পর্যায়ে। কোনও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছেদের খবর নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেক সময় ব্যক্তিগত কারণেও তারকারা সোশ্যাল মিডিয়া থেকে ছবি সরিয়ে ফেলেন—তাই তড়িঘড়ি সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে একথা ঠিক, মৌনী রায়ের ব্যক্তিগত জীবনের এই হঠাৎ পরিবর্তন ভক্তদের মনে কৌতূহল ও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এখন নজর, অভিনেত্রী নিজে কবে এই বিষয়ে মুখ খোলেন। সূত্র: সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


