Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশেষ দিবস জাতীয় সমবায় দিবস আজ
বিশেষ দিবস

জাতীয় সমবায় দিবস আজ

By Tarek HasanNovember 4, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে আজ সারা দেশে পালিত হচ্ছে ৫২তম জাতীয় সমবায় দিবস। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

জাতীয় সমবায় দিবস আজ

Advertisement

দিবসটি উপলক্ষে বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় পুরস্কার প্রদান-২০২২ প্রদান করা হবে। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়।

এবার জাতীয় সমবায় দিবস উপলক্ষে ১০টি ক্যাটাগরিতে ১০টি সমবায় সমিতিকে জাতীয় সমবায় পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। সমবায় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।

৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সমবায় শেখায় একতা, সমবায় আনে সমৃদ্ধি। গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন তথা আর্থসামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম সমবায়ের মাধ্যমে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে চেয়েছিলেন। সমবায়কে উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি বিবেচনা করে বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে সমবায়কে মালিকানার অন্যতম খাত হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। জাতির পিতার অর্থনৈতিক দর্শন ‘সমবায়’ এর শক্তিকে একটি গণমুখী সমবায় আন্দোলনে পরিণত করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে সরকারের লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের গুরুত্ব বিবেচনা করে দেশের সংবিধানে সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে নির্ধারণ করেন। বঙ্গবন্ধুর অন্যতম উন্নয়ন দর্শন ছিল সমবায়।

৮১ রানেই অল-আউট বাংলাদেশ

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা চারটি ভিত্তি নির্ধারণ করেছি-স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। সমবায়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করে স্মার্ট নাগরিক এবং স্মার্ট সমাজ তথা অর্থনীতিকে স্মার্ট করে গড়ে তোলা সম্ভব বলে আমি বিশ্বাস করি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্ব টেলিযোগাযোগ দিবস

আজ বিশ্ব টেলিযোগাযোগ দিবস

May 17, 2026
আন্তর্জাতিক নার্স দিবস

আন্তর্জাতিক নার্স দিবসে মহাখালী কলেজ অব নার্সিংয়ে বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার ও আলোচনা সভা

May 12, 2026
নার্স দিবস

আন্তর্জাতিক নার্স দিবস আজ

May 12, 2026

Latest News

বিশ্ব টেলিযোগাযোগ দিবস

আজ বিশ্ব টেলিযোগাযোগ দিবস

আন্তর্জাতিক নার্স দিবস

আন্তর্জাতিক নার্স দিবসে মহাখালী কলেজ অব নার্সিংয়ে বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার ও আলোচনা সভা

নার্স দিবস

আন্তর্জাতিক নার্স দিবস আজ

মা দিবস

মা দিবস: ভালোবাসা আর ত্যাগের নীরব উদযাপন

শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস

শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ

বিশ্ব বই দিবস

আজ বিশ্ব বই দিবস

আন্তর্জাতিক নারী দিবস

আন্তর্জাতিক নারী দিবস আজ

ভালোবাসা দিবস

আজ বিশ্ব ভালোবাসা দিবস

আজ প্রপোজ ডে

আজ প্রপোজ ডে

রোজ ডে

রোজ ডে তে জেনে নিন, কোন গোলাপের কী মানে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa