আজ ১২ মে, আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন।
নার্স দিবস উপলক্ষে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস একটি বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা।
আজ সকাল সাড়ে ৮টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
দিবসটি উপলক্ষে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভায় সভাপতিত্ব করবেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি জাহানারা পারভীন।
আরও পড়ুনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন ইউজিসির কর্মশালা
বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে নার্স দিবস পালন করে আসছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শুরুতে সীমিত পরিসরে পালিত হলেও বর্তমানে সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে দিনটি গুরুত্বের সঙ্গে উদযাপন করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


