তরমুজ খাওয়ার পর আমরা সাধারণত এর খোসা ফেলে দিই। তবে একটু ভিন্নভাবে ভাবলে এই খোসা দিয়েই তৈরি করা যায় দারুণ সুস্বাদু নাস্তা—তরমুজের খোসার পাকোড়া। শুনতে অদ্ভুত লাগলেও স্বাদে এটি বেশ মজাদার। বিকেলের নাস্তায় পরিবেশন করলে সহজেই সবাইকে চমকে দিতে পারবেন। পছন্দের যেকোনো সসের সঙ্গে এটি খেতে আরও ভালো লাগে।

খোসা

Advertisement

যা যা লাগবে

তরমুজের খোসার সাদা অংশ (কুচি করা) – ১ কাপ
বেসন – আধা কাপ
চালের গুঁড়া – ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি – আধা কাপ
কাঁচা মরিচ – স্বাদমতো
রসুন বাটা – ১ চা চামচ
হলুদ গুঁড়া – আধা চা চামচ
মরিচ গুঁড়া – আধা চা চামচ
লবণ – স্বাদমতো
তেল – ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

প্রথমে তরমুজের খোসার সবুজ বাইরের অংশ ও ভেতরের লাল অংশ বাদ দিয়ে শুধু সাদা অংশ ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। এরপর একটি পাত্রে কাটা খোসার সঙ্গে তেল ছাড়া সব উপকরণ মিশিয়ে নিন।

একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হলে মিশ্রণ থেকে ছোট ছোট করে নিয়ে পাকোড়ার আকারে তেলে ছাড়ুন। মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজে সোনালি রং হলে তুলে নিন।

এভাবেই সহজেই তৈরি হয়ে যাবে মচমচে ও সুস্বাদু তরমুজের খোসার পাকোড়া।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.