Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকার খাবার পানিতে বিষাক্ত রাসায়নিক: গবেষণা
জাতীয়

ঢাকার খাবার পানিতে বিষাক্ত রাসায়নিক: গবেষণা

By Saiful IslamMay 30, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকার আশপাশের নদ-নদী ও খাবার পানিতে উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিক পদার্থ পিফাসের (পার অ্যান্ড পলি ফ্লুরোঅ্যালকাইল সাবস্ট্যানসেস) উপস্থিতি পাওয়া গেছে। প্রায় সব নমুনায় এই বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে।

Water

Advertisement

সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এবং বৈশ্বিক জনস্বার্থ সংস্থা আইপেনের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত করা এ গবেষণার তথ্য গতকাল বুধবার এসডোর লালমাটিয়ার কার্যালয়ে তুলে ধরা হয়।

গবেষকরা বলছেন, দেশের বিভিন্ন পোশাক কারখানা থেকে নির্গত হচ্ছে এসব বিষাক্ত কেমিক্যাল। এই পানি ব্যবহারে বা পান করার ফলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। ক্যান্সার ও লিভার নষ্টের আশঙ্কার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এসডোর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা বলেন, বাংলাদেশের পোশাকশিল্পের বিভিন্ন পণ্যে পিফাসের উপস্থিতি রয়েছে। পিফাসযুক্ত পণ্য পানি, তেল এবং দাগ-প্রতিরোধ করতে পারে বলে বৈশ্বিকভাবে এ রাসায়নিকের প্রায় ৫০ শতাংশই ব্যবহার করে পোশাকশিল্প।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পোশাকশিল্পে বাংলাদেশ অন্যতম। কিন্তু এই খাত থেকে বিষাক্ত রাসায়নিক নির্গমন জনগণকে উচ্চ ঝুঁকিতে ফেলছে। আমাদের নদী-নালা ও নলকূপের পানিতে পিফাস দূষণ ঘটছে। তাদের বাজার বিশ্বব্যাপী হতে পারে, কিন্তু দূষণ স্থানীয় পর্যায়ে বেশি হচ্ছে। এ কারণে শিল্পকারখানাকে এ বিষয়ে সচেতন করতে হবে। স্টকহোম কনভেনশনের সদস্য দেশ হিসেবে পিফাস নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সুরক্ষামূলক মান বাস্তবায়ন করা জরুরি।

এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, পিফাস পরিবেশে জমা হয়ে থাকে বলে এটি চিরস্থায়ী রাসায়নিক হিসেবে পরিচিত। এটি মানুষের উর্বরতা, ভ্রূণ বিকাশ এবং থাইরয়েড হরমোন ফাংশনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ ছাড়া কিছু পিফাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, লিভার নষ্ট করে এবং ক্যান্সার সৃষ্টি করতে পারে। ইতোমধ্যে পিফাসের কিছু ধরন স্টকহোম কনভেনশনের মাধ্যমে সারাবিশ্বে নিষিদ্ধ করা হয়েছে এবং আরও কিছু নিষিদ্ধ করতে পর্যালোচনা করা হচ্ছে।

বাংলাদেশে পিফাস নিয়ে নির্দিষ্ট আইন নেই। তাই এ গবেষণার ফলাফল ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের মানদণ্ডে তুলনা করা হয়েছে। গবেষণায় দেখা যায়, ৩১টি পৃষ্ঠের পানির নমুনার মধ্যে ২৭টিতেই পিফাস পাওয়া গেছে। ১৮টি নমুনায় নিষিদ্ধ পিফাস রাসায়নিক পিএফওএ, পিএফওএস অথবা পিএফএইচএক্সএস পাওয়া গেছে এবং ১৯টি নমুনায় প্রস্তাবিত ইউরোপীয় নিয়ন্ত্রক সীমা (৪.৪ এনজি/এল) অতিক্রম করেছে।

২০১৯ সালে কর্ণফুলী নদীর পানিতে সর্বোচ্চ পিফাস শনাক্ত করা হয়, যা প্রস্তাবিত ইউরোপীয় সীমার চেয়ে ৩০০ গুণ। সেই নমুনায় দুটি নিষিদ্ধ পিফাসের উপস্থিতিও ছিল, যা বর্তমান ডাচ সীমার চেয়ে ১ হাজার ৭০০ গুণ থেকে ৫৪ হাজার গুণ বেশি। ২০২২ সালে হাতিরঝিল লেক থেকে নেওয়া নমুনায় পিএফওএ এবং পিএফওএস উভয়ের উপস্থিতিই ছিল ডাচ সীমার চেয়ে ১৮৫ গুণ। উচ্চ পিফাস পাওয়া নমুনাগুলোর বেশির ভাগই পোশাক শিল্পকারখানার কাছাকাছি এলাকার। ২০২২ সালে দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ঢাকা ও আদমজী ইপিজেড) কাছাকাছি জলপথের আপস্ট্রিম ও ডাউনস্ট্রিমের নমুনা সংগ্রহ করা হয়। যেখানে ডাউনস্ট্রিমের নমুনায় উচ্চ পিফাস ঘনত্ব পাওয়া যায়। ২০১৯ সালের চারটি নলকূলের পানির নমুনার মধ্যে তিনটিতেই পিফাস পাওয়া যায়।

গবেষণায় বাংলাদেশের পোশাকও পরীক্ষা করা হয়েছে। পাঁচটি স্যাম্পল পোশাকের সবক’টিতেই পিফাস পাওয়া গেছে এবং একটি জ্যাকেটে নিষিদ্ধ রাসায়নিক পিএফওএ পাওয়া গেছে।

এসডোর গবেষণার প্রধান শাহরিয়ার হোসেন বলেন, নদী, লেক, কলের পানি এবং পোশাকে পিফাস আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। তবে শিল্পকারখানা ও নীতিনির্ধারকরা সাড়া দিচ্ছেন না। এ রাসায়নিকগুলো একে একে নিয়ন্ত্রণে কয়েক দশক সময় লাগবে, যা আমাদের সন্তানদের ঝুঁকিতে ফেলবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

June 22, 2026
PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

June 22, 2026
Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

June 22, 2026

Latest News

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa