Advertisement

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে আইন লঙ্ঘন শনাক্ত করে ই-প্রসিকিউশন কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Traffic

ডিএমপি জানিয়েছে, ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের মালিক ও চালকদের বিরুদ্ধে ভিডিও মামলার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে নোটিশ পাওয়ার পরও নির্ধারিত ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে সমন জারি বা গ্রেফতারি পরোয়ানাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে চলাচলরত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি—এ ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজট নিরসন, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা উন্নত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সিসি ক্যামেরা ও স্থিরচিত্রের মাধ্যমে অপরাধ শনাক্ত করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ তৈরি করছে। পরে তা সংশ্লিষ্ট যানবাহনের মালিক বা চালকের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হচ্ছে।

নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্টদের ডিএমপি সদর দপ্তর বা নির্ধারিত ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে। জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোটিশ পাওয়ার পরও হাজির না হলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনগত ব্যবস্থা কার্যকর করা হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এছাড়া, সিসি ক্যামেরা বা ভিডিও মামলার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। কেউ যদি এ ধরনের প্রতারণার চেষ্টা করে, তবে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.