Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পদ্মা সেতুতে ট্রেন চালুর তারিখ জানালেন রেলমন্ত্রী
জাতীয়

পদ্মা সেতুতে ট্রেন চালুর তারিখ জানালেন রেলমন্ত্রী

By Saiful IslamJanuary 10, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা আশা করছি, আগামী জুন মাসে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করা হবে। এর ফলে তিনটি নতুন জেলা মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী রেল যোগাযোগের আওতায় আসবে।

রেলমন্ত্রী

সোমবার সংসদের ২১তম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এছাড়া আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথও আগামী জুনে চালু করা সম্ভব হবে। পর্যায়ক্রমে ঢাকা থেকে কক্সবাজার, রামু হয়ে গুনদুম পর্যন্ত রেলও চলতি বছরের জুনে চলাচল করবে, সে লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এসব রেলপথ চালু হলে জিডিপি এক শতাংশ বাড়বে বলে জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, খুলানা থেকে মংলা পোর্ট, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত রেলপথ নির্মাণ দ্রুত এগিয়ে চলেছে। খুলনা থেকে মংলা পর্যন্ত রেলপথ চালু হলে সরাসরি ঢাকা থেকে মংলা বন্দর পর্যন্ত রেলপথ সংযুক্ত হবে।

এসময় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ দ্রুত শেষ করা ও ওইসব এলাকায় উন্নয়নের লক্ষ্যে পদ্মা ব্রিজ রেল সংযোগ ও দ্বিতীয় বঙ্গবন্ধু সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। এর ফলে তিনটি নতুন জেলায় রেল সংযুক্ত হবে।

রেলমন্ত্রী আরো বলেন, যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার ওপর বর্তমান সরকার অগ্রাধিকার দিয়েছে। ৩০ বছর মেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা রেলওয়ে মাস্টার প্লান সরকারের নির্বাচনী ইস্তেহারে স্থান পেয়েছে।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ি। কেননা এদেশে আমাদের ভোটাধিকার ছিল না, অর্থনৈতিক স্বাধিকার ছিল না। সে কারণে বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করার ডাক দেন এবং দেশ স্বাধীন হয়। তারপর ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবারো স্বৈরশাসকরা ক্ষমতায় এসে দেশকে পাকিস্তানি ঘরানায় নিয়ে যান।

পরে ১৯৯৬-তে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে মামলার রায় হয়, কিন্তু ২০০১ সালে আবার বিএনপি-জামায়াত শক্তি ক্ষমতায় আসলে সে মামলা একচুলও এগোয়নি। পরে আবারো শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ করে এবং শাস্তি নিশ্চিত করে। কিন্তু এখনো স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত করেই যাচ্ছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন রেলমন্ত্রী।

যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় চালুর জানালেন ট্রেন তারিখ পদ্মা রেলমন্ত্রী সেতুতে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

February 3, 2026
Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

February 3, 2026
mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

February 3, 2026
Latest News
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

নির্বাচন

‘দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি’

স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.