Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩
ঢাকা বিভাগীয় সংবাদ

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩

By Shamim RezaJanuary 12, 20262 Mins Read

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই আপন দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন শ্রমিক।

ট্রেনের ধাক্কা

Advertisement

সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের বাসিন্দা। তারা হলেন—ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মোছা মোল্লা (৩০)। নিহত অপরজন একজন নারী শ্রমিক, যার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিলের প্রায় ১২ জন শ্রমিক কাজ শেষে একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।

পথে সোতাশী রেলক্রসিংয়ে পৌঁছালে কালুখালী স্টেশন থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি রেললাইনের পাশেই ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এক নারী শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় দুই ভাইসহ মোট তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্তে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানানো হবে।

নেতানিয়াহুর শীর্ষ সহযোগী আটক, বেরিয়ে আসছে ‘থলের বিড়াল’

এদিকে স্থানীয়রা রেলক্রসিংটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ তুলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

July 15, 2026
Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

July 15, 2026
Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

July 14, 2026

Latest News

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa