Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হিলি চেকপোস্টে আজ থেকেই ভ্রমণকর কার্যকর!
বিভাগীয় সংবাদ রংপুর

হিলি চেকপোস্টে আজ থেকেই ভ্রমণকর কার্যকর!

By Saiful IslamJune 3, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : হিলি চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করা পাসপোর্টধারী যাত্রীরা ভ্রমণকর নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন। আগে ভ্রমণকর ৫০০ টাকা নেয়া হতো। শুক্রবার (২ জুন) সকাল থেকে ১০০০ টাকা করে নেয়া হচ্ছে।

হিলি চেকপোস্টে আজ থেকেই ভ্রমণকর কার্যকর!

Advertisement

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে বিদেশ ভ্রমণে ভ্রমণকর দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে প্রতিদিন হিলি চেকপোস্ট দিয়ে শত শত বাংলাদেশি যাত্রী ভারতে চিকিৎসা, লেখাপড়া, ভ্রমণ, ব্যবসা সংক্রান্ত ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে যান। ভারতীয় নাগরিকরাও একই ভাবে বাংলাদেশে আসেন।

ভারতীয় এক যাত্রী বলেন, বাংলাদেশ থেকে ভারতে ফিরে যাওয়ার জন্য বৃহস্পতিবার ব্যাংক চালানমূলে ৫০০ টাকা ভ্রমণকর পরিশোধ করি। শুক্রবার সকাল ১১টার দিকে সেই ভ্রমণকরের চালান হিলি কাস্টমসের ব্যাগেজ শাখায় জমা দিতে যাই। তখন দায়িত্বরত সেপাইরা তা গ্রহণ না করে বলে আজ থেকে ভ্রমণকর ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫০০ টাকার চালানের সঙ্গে আরও ৫০০ টাকার চালান কেটে নিয়ে আসেন। তা ছাড়া যাওয়া যাবে না। পরে ১০০০ টাকার চালান জমা দেই। এ সময় ভ্রমণকর প্রত্যাহারের দাবি জানান যাত্রীরা।

বগুড়ার এক যাত্রী বলেন, পাসপোর্টে ভারত ও বাংলাদেশ চলাচলে ভ্রমণকর প্রত্যাহার করা দরকার। তাহলে দুই দেশের মধ্যে আরও মানুষজন চলাচল বাড়বে। ভ্রমণকর বাড়ানো ঠিক হয়নি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল বলেন, ভ্রমণকরের বিষয়ে যাত্রীরা অফিসে এসে জানতে চাইলে বলেছি এ ব্যাপারে আমার কাছে কোনো নির্দেশনা আসেনি। এটা কাস্টমস কর্তৃপক্ষের বিষয়। তবে বিভিন্ন মাধ্যমে শুনেছি, এবার বাজেটে ভ্রমণকর ১০০০ টাকা করা হয়েছে। পরে যাত্রীরা ১০০০ টাকা করে ভ্রমণকর দিয়ে যাতায়াত করছেন।

এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্রমণকর ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে। আগে ৫০০ টাকা ভ্রমণকর পরিশোধ করে যাত্রীরা আসা-যাওয়া করতে পারতেন।’

হিলি স্থল শুল্ক স্টেশনের একটি সূত্র জানায়, ১২ বছর পর্যন্ত যাত্রীদের ভ্রমণকর অর্ধেক করা হয়েছে। এ ছাড়া পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী যাত্রী, অন্ধ ব্যক্তি, ক্যান্সারে আক্রান্ত রোগী বা স্ট্রেচার ব্যবহারকারী বা পঙ্গু ব্যক্তিরা ভ্রমণকর ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবেন।

অন্যদিকে, বেনাপোল স্থলবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে এ স্থলবন্দর দিয়ে আজও ৫০০ টাকা ভ্রমণকর দিয়েই যাত্রীরা পারাপার হয়েছেন। বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

July 4, 2026
JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

July 4, 2026
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026

Latest News

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa