আন্তর্জাতিক ডেস্ক : বিধানসভা নির্বাচনের এক বছর আগেই ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পদত্যাগ করেছেন। শনিবার (১৪ মে) ত্রিপুরার গভর্নর এসএন আরিয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Advertisement

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেছেন। শনিবার (১৪ মে) ত্রিপুরার গভর্নর এসএন আরিয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিধানসভা ভোটের এক বছর আগে হঠাৎ বিপ্লব দেবের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। জানা গেছে, রাজভবনে বৈঠকের পর বিপ্লব দেব পদত্যাগের এ ঘোষণা দেন।

বিজেপির রাজ্যের অভ্যন্তরীণ কোন্দলের ‘গুজব’ উঠেছে। এর মাঝে তার পদত্যাগের ঘোষণা এলো। যদিও সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব জানিয়েছেন, তাকে দলীয় সংগঠন আরও মজবুত করার দায়িত্ব দিচ্ছে দল।

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব। প্রথমবার ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ ইস্তফা দিলেন বিপ্লব দেব।

গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.