Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যে কারণে বাইডেনের সমালোচনায় ট্রাম্প
আন্তর্জাতিক

যে কারণে বাইডেনের সমালোচনায় ট্রাম্প

By Saiful IslamJanuary 27, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে ট্যাংক পাঠানোর প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প-বাইডেন

Advertisement

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকানোর প্রচেষ্টাকে ‘উন্মত্ত যুদ্ধ’ বলেও অভিহিত করেছেন।

ইউক্রেনকে সহায়তা প্রদানের সবশেষ সমালোচনায় ট্রাম্প বলেন, ‘আব্রামস এম-১ ট্যাংক পাঠানো একটি উস্কানি যা পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।’ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটে ট্রাম্প লেখেন, ‘প্রথমে ট্যাংক, তারপর পারমাণবিক বোমা। এই উন্মত্ত যুদ্ধ এখনই শেষ হোক। এটা করা খুবই সহজ।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান যুদ্ধে রাশিয়াকে মোকাবেলায় ট্যাংকের জন্য পশ্চিমা মিত্রদের কাছে বারবার আবেদন করেছেন। তবে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে মতপার্থক্য রয়েছে।

জার্মানি ও যুক্তরাষ্ট্র এই পার্থক্যগুলো সমাধানের জন্য কয়েক সপ্তাহের প্রচেষ্টার পর অবশেষে ইউক্রেনের অনুরোধে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে। জার্মানি ইউক্রেনকে ১৪টি লেপার্ড ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা ইউক্রেনকে ৩১টি অ্যাব্রাম ট্যাংক দেবে। এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে ট্যাংক দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে রাশিয়া।

ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, এটি রাশিয়ার বিরুদ্ধে আরেকটি স্পষ্ট উস্কানি হিসেবে দেখা হবে।

এর আগে, সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।

২২ সেপ্টেম্বর তিনি টেলিগ্রাম অ্যাপে লিখেছিলেন, ‘কৌশলগত পারমাণবিক অস্ত্রসহ রাশিয়ার সমস্ত ধরণের অস্ত্র এই জাতীয় সুরক্ষার জন্য ব্যবহার করা হবে।’

সৌদি আরবে প্রায় ৫ কোটি ফলের গাছ রোপণের ঘোষণা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

July 3, 2026
রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

July 3, 2026
খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

July 3, 2026

Latest News

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

asia-market

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

বাবার জানাজা

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa