Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলা বন্ধ করল রাশিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলা বন্ধ করল রাশিয়া

By Shamim RezaJanuary 31, 20262 Mins Read

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধকে সম্মান জানিয়ে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাময়িক বিরতি দিয়েছে রাশিয়া। এই বিরতি আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন।

ইউক্রেনে হামলা

Advertisement

গত ৩০ জানুয়ারি এক ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আমরা আশা করছি, এই বিরতি যুদ্ধাবসান সংক্রান্ত আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক হবে।”

তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি পেসকভ। ইউক্রেনের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না কিংবা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনও হামলা থেকে বিরত থাকবে কি না— এসব প্রশ্নের জবাবও এড়িয়ে যান তিনি।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইউক্রেনে আগামী এক সপ্তাহ কোনো হামলা চালাবে না রুশ বাহিনী। সেখানে বর্তমানে তীব্র শীত চলছে। আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলাম এবং তিনি এতে সম্মত হয়েছেন। আমাদের আলোচনা ছিল খুবই চমৎকার।”

এদিকে, আগের দিন বুধবার ইউক্রেনের এক সংসদ সদস্য অ্যালেক্সেই গোনচারেঙ্কো দাবি করেন, ইউক্রেনের বিদ্যুৎখাতে হামলা বন্ধের বিষয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি সমঝোতা হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে বর্তমানে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ইউক্রেনের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববার থেকে তাপমাত্রা আরও কমে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

প্রসঙ্গত, ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য কিয়েভের প্রচেষ্টাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো অব্যাহত রয়েছে।

এই অভিযানে ইউক্রেনের সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে রুশ সেনারা। সর্বশেষ গত ২৬ জানুয়ারি রাতভর রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ইউক্রেনজুড়ে এক হাজার ৩৩০টি অ্যাপার্টমেন্ট ভবনসহ ১২ লক্ষাধিক বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী ডেনিস শ্মিগাল বৃহস্পতিবার জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তবে এখনও দেশটির ১০ লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

June 30, 2026
ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

June 30, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

June 30, 2026

Latest News

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa