Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বরিশাল ‘ট্রাম্প নির্বাচিত হওয়ায় আ.লীগের খুশি হওয়ার কোনো কারণ নেই’
বরিশাল বিভাগীয় সংবাদ

‘ট্রাম্প নির্বাচিত হওয়ায় আ.লীগের খুশি হওয়ার কোনো কারণ নেই’

By Shamim RezaNovember 7, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের খুশি হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন।

Barisal

Advertisement

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের নীতি নির্ধারক এ দেশের আপামর জনতা, এ দেশের মানুষই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের ঐতিহ্য বজায় রাখবে। ডোনাল্ড ট্রাম্প বা জো-বাইডেন কিংবা ওবামারা দেশের মানুষের স্বাধীনতা- সার্বভৌমত্ব এনে দেয়নি। এ দেশের মানুষই তাদের স্বাধীনতা- সার্বভৌমত্ব এনেছে। ২০২৪ এ বাংলাদেশের ছাত্র-জনতা পুনরায় সে স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে। কাজেই বাংলাদেশের মানুষই তাদের ভাগ্য নির্ধারণ করবে, তাদের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করবে। অন্যকোনো সন্ত্রাসী কিংবা স্বৈরচারী সরকার সেখানে অবস্থান নিতে পারবে না এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বরিশাল জেলা বিএনপির সাবেক এ সাধারণ সম্পাদক আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আরেকটি স্বাধীনতা অর্জিত হয়েছে। দেশকে বৈষম্যবিরোধী করার জন্য যে স্বাধীনতার অর্জনে আবু সাঈদ, মুগ্ধসহ শত শত ছাত্র-জনতা জীবন দিয়েছে। তাদের রুহের মাগফিরাত কামনা করে বলছি, রাজনৈতিক সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এবং একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। যারা শোষণ নয়, গণমানুষের কথা বলবে।

সভা শেষে পৌরশহরে একটি র‍্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়।

এদিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বরিশাল নগরে পৃথক সমাবেশ ও র‍্যালি করে বিএনপি। বরিশাল জেলা বিএনপির আয়োজনে বেলা সাড়ে ১১টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা শহরে র‍্যালি বের করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শহীনসহ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে পৃথক র‍্যালি করেছে বরিশাল মহানগর যুবদল ও জেলা দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। তারা নগরের সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করেন।

এতে বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ৭ নভেম্বর সাধারণ ছুটিরও দাবি জানান নেতাকর্মীরা।

স্যামসাং গ্যালাক্সি M55 5G: ২০০MP ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারি সহ স্মার্টফোনের নতুন চমক

এরআগে দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নগরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

July 21, 2026
Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

July 19, 2026
poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

July 19, 2026

Latest News

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa