আন্তর্জাতিক ডেস্ক : যমজ সন্তানের জন্ম দিলেন মহিলা। উভয় শিশুর বয়স যখন ৮ মাস, তখন একটি ডিএনএ পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষার ফলাফল সবাইকে চমকে দেয়। মহিলার দুই সন্তানের বাবা আলাদা তা জানা যায়। ওই মহিলা জানান, একই দিনে দুই ভিন্ন পুরুষের সঙ্গে তার সম্পর্ক হয়। এ ঘটনায় একজন চিকিৎসক জানিয়েছেন।

Twins From Two Fathers

Advertisement

১৯ বছর বয়সী এক তরুণী যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। বিশেষ ব্যাপার হলো দুই সন্তানের বাবাই ভিন্ন ব্যক্তি। আসলে, একই দিনে দুই পুরুষের সঙ্গে যুবতীর সম্পর্ক হয়েছিল। তবে একই সময়ে দুট ভিন্ন পুরুষের থেকে গর্ভবতী হওয়ার ঘটনা খুবই বিরল। ঘটনাটি পর্তুগালের গোয়াস রাজ্যের। এখানকার মিনেরোস শহরে এক তরুণী যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই তরুণী মা বলেন, শিশু দুটির বয়স যখন ৮ মাস, তখন তাদের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল হতবাক করে দেয় সকলকে। যে ব্যক্তিকে উভয় সন্তানের পিতা বলে মনে করা হয়, তার আসলে একটিই সন্তান ছিল। দ্বিতীয় সন্তানের ডিএনএ রিপোর্ট নেগেটিভ আসে।

যুবতী জানান- আমার মনে পড়ল সেদিনই আরেকজনের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। সেই ব্যক্তির ডিএনএ আরেক শিশুর ডিএনএর সঙ্গে মিলেছে। আমি এই ফলাফল দেখে হতবাক. আমি জানতাম না যে এটি ঘটতে পারে। তবে উভয় শিশুই দেখতে একই রকম।

তবে বার্থ সার্টিফিকেটে উভয় সন্তানের পিতা হিসেবে একই ব্যক্তির উল্লেখ রয়েছে। তিনি বললেন- ওই ব্যক্তি বাচ্চা দুটোর দেখাশোনা করেন। তিনি উভয় সন্তানের লালনপালনে অনেক সাহায্য করেন।

ডাঃ তুলিও জর্জ ফ্রাঙ্কো অস্বাভাবিক গর্ভধারণ নিয়ে গবেষণা করছেন, তিনি বলেন, এখন পর্যন্ত বিশ্বে এরকম মাত্র ২০টি কেস রিপোর্ট করা হয়েছে, যার মধ্যে যমজ সন্তানের বাবা আলাদা। বিজ্ঞানীদের ভাষায়, এই অবস্থাকে বলা হয় হেটেরোপ্যারেন্টাল সুপারফেকুন্ডেশন (heteroparental superfecundation)।

বয়কট নয়, গল্পের কারণে ফ্লপ ‘শমসেরা’ : রণবীর

পর্তুগালের নিউজ আউটলেট জি ১ এর সাথে কথোপকথনে, ডাক্তার বলেন যে একই মায়ের দুটি ডিম ভিন্ন পুরুষের দ্বারা নিষিক্ত হলে এই ধরনের গর্ভাবস্থা ঘটে। তিনি আরও বলেন- মেয়েটির গর্ভধারণ একেবারে স্বাভাবিক ছিল। উভয় শিশুই সম্পূর্ণ সুস্থ জন্মগ্রহণ করেছে এবং এখন পর্যন্ত তাদের উভয়েরই কোনো স্বাস্থ্য সমস্যা হয়নি। ডাক্তার বললেন- এটা খুবই বিরল ঘটনা। আমি কখনই ভাবিনি যে আমি নিজে এমন কেসের সাক্ষী হতে পারব। এ সপ্তাহেই বিষয়টি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসক। যমজ সন্তানদুটির বয়স এখন ১ বছর ৪ মাস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.