Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে দুই সরকারি কলেজে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়!
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে দুই সরকারি কলেজে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়!

By iNews DeskJuly 29, 20244 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ও সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিতে বোর্ড নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে আদায়কৃত অতিরিক্ত এই অর্থ পরিশোধ না করলে শিক্ষার্থীদের আবেদন ফরম জমা নিচ্ছেনা কলেজ কর্তৃপক্ষ।

মানিকগঞ্জে দুই সরকারি কলেজে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়!

Advertisement

দেবেন্দ্র কলেজে একাদশ শ্রেনীতে তিন বিভাগে শিক্ষার্থীদের আসন সংখ্যা আঠারোশো ৫০ জন। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তিনশো ত্রিশ টাকা আদায় করলে টাকার পরিমান দাড়ায় ছয় লাখ দশ হাজার পাঁচশো টাকা। অপরদিকে, শহরের সরকারি মহিলা কলেজও একই কায়দায় শিক্ষার্থী প্রতি নেওয়া হচ্ছে অতিরিক্ত দেড়শো টাকা। তবে দেওয়া হচ্ছে ৫০ টাকার রসিদ।

সরকারি দেবেন্দ্র কলেজ কর্তৃপক্ষের দাবি, ডিজিটাল হাজিরা পরিচালন ব্যয়, একাডেমিক ক্যালেন্ডার, কলেজ ব্যাচ, আইডি ফরম ও অন্যান্য খাতে এ টাকা ব্যয় করা হবে। শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে বিবিধ ফি আদায়ের রসিদ। অভিভাবকদের ভাষ্য, ডিজিটাল যুগে ভর্তি আবেদনের টাকা অনলাইন পদ্ধতি নেওয়া হচ্ছে। তাহলে কলেজ কেন নগদে টাকা নিচ্ছে?

ওই দুই কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণীতে মানবিক শাখায় ৮২৫জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৬০০ এবং বিজ্ঞান শাখায় ৪২৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে। সরকারি মহিলা কলেজে মানবিক বিভাগে এক হাজার,ব্যবসায় শিক্ষা শাখায় আড়াইশো ও বিজ্ঞান শাখায় আড়াইশো শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে।

সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী মো: নাহিদুল ইসলাম বলেন, ভর্তির সকল কাগজপত্র কলেজে জমা দেওয়ার আগে বোর্ড নির্ধারিত টাকা অনলাইনে জমা দিয়েছি। কিন্তু কাগজপত্র জমা দিতে এসে দেখি তিনশো ত্রিশ টাকা পরিশোধ না করলে আবেদন ফরম জমা নিচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ। ভর্তি হতে আসা সব বিভাগের শিক্ষার্থীরাই এ টাকা নগদ হাতে হাতে পরিশোধ করছেন। তাই সবার মত আমিও তিনশো ত্রিশ টাকা পরিশোধ করেছি।

সরকারি দেবেন্দ্র কলেজের মানবিক শাখার শিক্ষার্থী এনি আক্তার বলেন, বোর্ড নির্ধারিত টাকা ব্যাংকে জমা দিয়েছি। এখন ভর্তি হতে এসে জানতে পারলাম তিনশো ত্রিশ টাকা দিতে হবে। এক বান্ধবীর কাছ থেকে দুইশো টাকা ধার করে জমা দিয়ে ভর্তি হয়েছি।

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থী আয়শা আক্তার জানান, ব্যাংকে নির্ধারিত টাকা জমা দিয়ে কলেজে ভর্তি হতে এসে জানতে পারলাম প্রসপেক্ট ও ফরমের জন্য ১৫০ টাকা দিতে হবে। সব শিক্ষার্থী দিচ্ছে তাই আমিও ১৫০ টাকা দিয়ে ভর্তি হয়েছি।

জুলেখা আক্তার নামের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, বোর্ড যে টাকা নির্ধারণ করেছে তার বাইরে তিনশো ত্রিশ টাকা দেওয়া কতটুকু যুক্তিসংগত এটা ভেবে দেখতে হবে। শিক্ষাক্ষেত্রে এমন বিষয়ে অনিয়মের অভিযাগ উঠলে তা শিক্ষার্থীদের মনে প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে গনমাধ্যম কর্মীরা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সাথে কথা হলে তিনি জানান, একাডেমি কাউন্সিল সভায় শিক্ষার্থীদের কাছ থেকে তিনশো ত্রিশ টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীরা ওই সিদ্ধান্তপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। তবে পরে দেখানো যাবে বলে জানান তিনি। একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত টাকা কোন কোন খাতে খরচ হবে তা জানতে চাইলেও তিনি জানাতে পারেননি। পরে তিনি ভর্তি কমিটির সাথে জড়িত শিক্ষকদের তার কক্ষে ডেকে নিয়ে আসেন। ভর্তি কমিটির সদস্য রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ডক্টর মো. মাহাফিল খান, অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক আহামুদুল্লাহ ও গণিত বিভাগের সহযোগি অধ্যাপক বায়জিদ হাসানের কাছে তিনশো ত্রিশ টাকা কোনো খাতে কত টাতা নেওয়া হচ্ছে তার হিসাব চাওয়া হলে ওই শিক্ষকরা নিজেদের মধ্যে আলোচনা করে একটি হিসাব দেখান। এতে তিনশো ত্রিশ টাকার হিসাব দেখানো হয় পাঠ পরিক্রমা ৫৮ টাকা, আইডি ফরম ৩ টাকা, রিসিট ২ টাকা, ডিজিটাল আইডি কার্ড ৮৫ টাকা, ডিজিটাল মেশিন ৬০ টাকা ও দুই বছরের শিক্ষার্থীদের এসএমএস ১২২ টাকা। কিন্তু সবগুলো খাত যোগ করা হলে তাতে দেখা যায় ৩৩৩ টাকা হয়। খরচের খাত বেশী হওয়ার প্রসঙ্গে ওই শিক্ষকরা জানান এটা কম বেশী হতে পারে। তাই আইডিয়া করে হিসাব করা হয়েছে।

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের কাছ আদায়কৃত দেড়শো টাকার একশো টাকা ফরম, ব্যাচ, হোল্ডার, প্রসপেক্ট, চকলেট ও ফুলের তোড়ায় খরচ হবে। আর বাকি ৫০ টাকা ডিজিটাল আইড কার্ডে খরচ হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো:রিজাউল হক বলেন, এ ধরনের ফি নিতে বোর্ড কোন নির্দেশনা দেয়নি। কলেজের একাডেমিক কাউন্সিল ফি নিতে পারেন। তবে তার স্বচ্ছতা থাকা উচিত। শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে পরিষ্কার জানতে পারেন কি কারনে টাকা নেওয়া হচ্ছে। তবে ধালাওভাবে টাকা আদায় করা ঠিক নয়। বিষয়গুলো নিয়ে বোর্ড সভায় আলোচনা করা হবে। নির্ধারিত ভর্তির টাকা যখন ব্যাংকে জমা দেওয়া হয় তখন এই টাকা না নিয়ে কেন নগদে কলেজ কর্তৃপক্ষ নিচ্ছেন এমন বিষয় জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন আগে যোগদান করেছি। এ বিষয় নিয়ে যাতে কোন প্রশ্ন না উঠে সে বিষয়ে কাজ করবো। কেউ যদি নিয়মের বাইরে কোন অর্থ আদায় করেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa