Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভোটার ফরম জমা দেওয়ার সময় দালালসহ দুই রোহিঙ্গা যুবক আটক
বিভাগীয় সংবাদ

ভোটার ফরম জমা দেওয়ার সময় দালালসহ দুই রোহিঙ্গা যুবক আটক

By Saiful IslamNovember 19, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : শরীয়তপুরের গোসাইরহাটে ভোটার ফরম জমা দেওয়ার সময় দুই রোহিঙ্গা যুবক ও এক দালালকে আটক করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

Rohingya

Advertisement

আটকরা হলেন টেকনাফ উপজেলার বালুখালি ১১ নম্বর ক্যাম্পের আবুল ফকির আহমেদের ছেলে মো. ইয়াসিন (২১), দমদমিয়া গ্রামের মৃত সোনা আলীর ছেলে মো. হোসেন (২৮) ও গোসাইরহাট উপজেলার মধ্য দেওয়ানপাড়া এলাকার মৃত কালিম উদ্দিনের ছেলে মো. আহসান উল্লাহ (৫৮)।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ইয়াসিন নামের ওই যুবক ২০১৮ সালে মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি আইয়ুব আলী সেজে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন থেকে জন্মসনদ গ্রহণ করেন।

অন্যদিকে মো. হোসেন বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে চারদিন আগে কক্সবাজার সদরে আসেন। এরপর তিনি দালাল আহসান উল্লাহর সঙ্গে যোগাযোগ করে নূর হোসেন সেজে শরীয়তপুরের নাওডোবা থেকে জন্মসনদ গ্রহণ করেন এবং গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমানের সই করা নাগরিকত্ব সনদ নিয়ে কোদালপুরে আসেন। পরে তারা দুজনই সোমবার বিকেলে আহসান উল্লাহর সঙ্গে ভোটার হওয়ার উদ্দেশ্যে গোসাইরহাট নির্বাচন অফিসে যান।

এসময় জাতীয় পরিচয়পত্রের জন্য জমা দেওয়া কাগজপত্র দেখে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ সন্দেহ করেন। তখন তাদের প্রশ্ন করা হলে একপর্যায়ে জেরার মুখে স্বীকার করেন তারা রোহিঙ্গা। পরে থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু দাউদ বলেন, তাদের আচরণ, তথ্য ও কথা বলায় গড়মিল পেলে সন্দেহ হয়। একপর্যায়ে তাদের কাগজপত্রের বিষয়ে চ্যালেঞ্জ করা হলে তারা ধরা পড়েন। তখন আহসান উল্লাহও তাদের সঙ্গে ছিলেন। আটক তিনজনকে রাতে থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। মামলার প্রস্তুতি চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa