আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করা কঠিন হয়ে পড়েছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Advertisement

ট্রাম্প বলেন, ‘তারা (ইরানিরা) আমাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করছেন। এ অবস্থায় তাদের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়েছে।’

মার্কিন এই প্রেসিডেন্ট আরো বলেন, ইরানের ব্যাপারে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি রয়েছে।

এছাড়া ১৭ জন সিআইএ’র গুপ্তচরকে গ্রেফতার ও এসব গুপ্তচরদের কয়েকজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার যে দাবি করেছে ইরান ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন।

এক টুইট বার্তায় ট্রাম্প জানান, ইরানের এই দাবি একেবারেই মিথ্যা। এর মধ্যে বিন্দুমাত্র সত্য নেই। এটি তাদের ধ্বংসের মুখে পড়ে যাওয়া ধর্মীয় শাসনের ড্রোন ভূপাতিত করার মতোই আরেকটি মিথ্যা ও বানোয়াট প্রচারণা। এমনকি তাদের অর্থনীতিও আজ ধ্বংসের পথে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google