আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (বৃহস্পতিবার) দেশীয় প্রযুক্তিতে তৈরি বভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এই ব্যবস্থা উন্মোচন করেন এবং তা সামরিক বাহিনীতে যুক্ত করার নির্দেশ দেন।

Advertisement
জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে এ ব্যবস্থা উন্মোচন করা হয়। এই ব্যবস্থা একই সময়ে ৩০০টি লক্ষ্যবস্তুকে শনাক্ত, ৬০টিকে অনুসরণ ও ছয়টি’র সঙ্গে সংঘর্ষে জড়িত হতে পারে।

সক্ষমতার দিক দিয়ে এ ব্যবস্থা রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চেয়েও উন্নত বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগেই জানিয়েছেন, বভার-৩৭৩ ব্যবস্থা নিয়ে কয়েক দফা সফল পরীক্ষা চালানো হয়েছে।

নতুন এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে দেশীয়ভাবে তৈরি এবং এটি সারা বিশ্বের কাছে ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরছে। এটি আমেরিকা ও রাশিয়ার একই ধরনের ব্যবস্থার চেয়ে লাঞ্চার, রাডার ও ক্ষেপণাস্ত্রসহ অনেক দিক দিয়ে ভিন্নতর।

ইরান নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এই ব্যবস্থা তৈরি করায় আমেরিকা ও রাশিয়ার একই ধরণের ব্যবস্থার চেয়ে অনেক কম খরচ হয়েছে বলে জানা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google