Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জাকির নায়েককে ফেরাতে যা করছে ভারত
আন্তর্জাতিক

জাকির নায়েককে ফেরাতে যা করছে ভারত

By Saleh MohammadSeptember 6, 2019Updated:September 6, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় আশ্রয় নেয়া ভারতের ইসলামিক বক্তা ও বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে দেশে ফেরানোর এখনই সময় বলে মনে করছে ভারত। সেই লক্ষ্যে রাশিয়ার ভ্লাদিভস্তকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করেছেন নরেন্দ্র মোদি।

জাকির নায়েককে ফেরাতে যা করছে ভারত

Advertisement
শুক্রবার ইস্টার্ন ইকনোমিক ফোরামের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকের পর পররাষ্ট্র সচিব বিজয় গোখলে এ কথা জানান।

তিনি বলেন, বৈঠকে জাকির নায়েককে ভারতে ফিরিয়ে আনার বিষয়টি উত্থাপন করেন নরেন্দ্র মোদি। এ ব্যাপারে দুই দেশই একমত হয়েছে যে, যেহেতু এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই এ নিয়ে ভারত ও মালয়েশিয়ার অফিসাররা একে অন্যের সঙ্গে যোগাযোগে থাকবেন।

২০১৬ সালে ভারত থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন জাকির নায়েক। তাকে ফেরত পাওয়ার জন্য নয়াদিল্লি বেশ কয়েকবার চেষ্টা করলেও কাজ হয়নি। তবে সম্প্রতি মালয়েশিয়া সরকারের রোষানলে পড়েছেন জাকির নায়েক। গত মাসের ৮ তারিখ এক সভায় সেখানে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু এবং চীনা বংশোদ্ভূত নাগরিকদের উদ্দেশে বিদ্বেষমূলক মন্তব্য করেন তিনি।

মালয়েশিয়ার কেলানতানে অনুষ্ঠিত ওই ধর্মীয় আলোচনায় জাকির নায়েক বলেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করছে। প্রসঙ্গত, মালয়েশিয়ার ৬০ শতাংশ মুসলিম বাদে বাকি ৪০ শতাংশ মানুষের অধিকাংশই চীনা ও ভারতীয় বংশোদ্ভূত। তার এমন মন্তব্যকে ঘিরে সমালোচনা শুরু হয়। পরে অবশ্য এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জাকির নায়েক।

ওই বক্তব্যের প্রিক্ষিতে তাকে দেশ থেকে বিতাড়িত করার দাবি তুলে মালয়েশিয়ার তিন মন্ত্রী বলেন, মালয়েশিয়ার মুসলিমদের সঙ্গে অমুসলিমদের দূরত্ব তৈরির উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন জাকির নায়েক।

পুলিশ এ নিয়ে তাকে এক দফা জেরাও করেছে পুলিশ। তারপরই জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা জারি করে মালেশিয়া সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থেই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া বলে জানিয়েছে দেশটির প্রশাসন। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জাকির নায়েককে দেশে ফিরিয়ে আনতে চাইছে ভারত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa