Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দুই টাকার ডাক্তার!
আন্তর্জাতিক

দুই টাকার ডাক্তার!

By Saleh MohammadSeptember 30, 2019Updated:September 30, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : কেউ অসুস্থ হলেই ছুটে আসেন তার কাছে চিকিৎসা নিতে। কোনো রোগীকেই ফেরান না তিনি। বদলে পারিশ্রমিক নেন বটে, তবে যা নেন তা না নেওয়ারই মত। মাত্র ২ টাকা। গত ৪০ বছর ধরে এটাই তার ফি।

Doctor20171101065728একদিকে যখন, চিকিৎসকদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ, তার মধ্যে এই চিকিৎসকের উদারতা কিছু আশার আলো দেয় তো বটেই। আজও তাহলে বেঁচে আছে মানবিকতা।

ভারতের চেন্নাইয়ের ব্যাসারপদীর বাসিন্দা থিরুভেঙ্গাদাম বীরারাঘবন। মানুষ যাতে সুলভে চিকিৎসা করাতে পারে, এই জন্যই নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। আদর করে তার রোগীরা ডাকেন ‘২ টাকার ডাক্তারবাবু’।

স্ট্যানলে মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি।

Advertisement

২ টাকা নিয়েই রোগী দেখা শুরু করেন। একসময় রোগীরাই চাপ দিয়েছিলেন, যাতে ডাক্তার এত কম টাকা না নেন। সবার অনুরোধে-উপরোধে তিনি পাঁচ টাকা নেওয়া শুরু করেন। প্রতিবেশীরা তাকে অনুরোধ করেন যাতে অন্তত ১০০ টাকা ভিজিট নেন। এসব শুনে ভিজিট নেওয়াই বন্ধ করে দেন ওই চিকিৎসক। কেউ হয়ত তাকে খাবার-দাবার দিয়ে চলে যান। কখনও সেটা নেন, কখনও নেন না। তবে আর টাকা চান না তিনি।

সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত তার এরকানচেরির চেম্বারে পড়ে লম্বা লাইন। এমনকি ১০টার পরও রোগী দেখেন তিনি। একটি কর্পোরেট হাসপাতালের অ্যাসোসিয়েট ফেলো হিসেবে পাওয়া টাকাতেই সংসার চালিয়ে নেন তিনি।

তার স্বপ্ন ব্যাসারপদী এলাকায় বস্তিবাসীদের জন্য একটি হাসপাতাল গড়বেন। আমরণ সেখানেই মানুষের সেবা করে যাবেন তিনি। আর সঙ্গে থাকবে তার স্ত্রী সরস্বতী। দুই ছেলে-মেয়েও সেখানেই চিকিৎসা করাতে চান। তারা দু’জনে মরিশাসে মেডিসিন নিয়ে পড়াশোনা করেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa