আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই ভারতে অন্য ধর্মের মানুষদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে মুসলিমদের অবস্থা করুণ। আসামে নাগরিকত্ব বাতিল করা হয়েছে ১৯ লাখ মানুষের যার ১৩ লাখই মুসলিম। এরপর উত্তর প্রদেশ থেকেও ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে অনেক মানুষকে। এবার অনেকটা প্রকাশ্যেই ভারত থেকে মুসলিম ও খৃস্টানদের তাড়িয়ে দেয়ার হুমকি দিলেন ভারতের উত্তর প্রদেশের ধর্ম জাগরণ সমিতির প্রধান রাজেশ্বর সিং।

2b9c0e8af573

Advertisement
সিং বলেন, ‘‌২০২১–র ৩১ ডিসেম্বরের মধ্যে ভারত থেকে সব মুসলিম ও খ্রিস্টানরা সম্পূর্ণ মুছে যাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলাম এবং খ্রিস্টান ভারত থেকে ২০২১–এর মধ্যে মুছে দেব। এটা আমাদের প্রতিজ্ঞা। এই নীতি আমার সহকর্মীরা করেছেন।’

রাজেশ্বর সিং আরো বলেন,’তাঁর দলের সরকার ভারত থেকে ২০০ মিলিয়ন মুসলিম এবং ২৮ মিলিয়ন খ্রিস্টান বিদায় করে দেবে। এর আগেও রাজেশ্বর দাবি করেছিলেন, ‘‌আমাদের লক্ষ্য ভারতকে ২০২১–র মধ্যে হিন্দু রাষ্ট্র তৈরি করা। মুসলিম এবং খ্রিস্টানদের কারো এই দেশে থাকার অধিকার নেই। তাই হয় তাদের ধর্মান্তরিত হতে হবে নয়তো এই দেশ ছেড়ে পালাতে হবে।’‌

লাভ জেহাদ বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে আগেও উস্কানিমূলক মন্তব্যের জন্য পরিচিত রাজেশ্বর ২০১৮-তে আরএসএস–এর ‘‌ঘর ওয়াপসি’‌ নীতির জন্য অভিযুক্ত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি জোর করে মুসলিম এবং খ্রিস্টাননদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করেছেন। মানুষের মনে উষ্মা জন্মানোর ইঙ্গিত পেয়ে রাজেশ্বরকে তাঁর যাবতীয় দায়িত্ব থেকে নিষ্কৃতি দিয়ে তাঁকে অনির্দিষ্টকালীন অসুস্থতার ছুটিতে পাঠিয়ে দিয়েছিল আরএসএস।‌‌

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google