আন্তর্জাতিক ডেস্ক : সুদান জুড়ে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৬২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারী বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যায় আহত হয়েছেন আরো ৯৮জন।

Advertisement
সুদানের সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে আরব নিউজ জনায়, জুলাই মাস থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে এ বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির ১৮টি প্রদেশের মধ্যে রাজধানী খার্তুম সহ ১৫টি প্রদেশ বন্যায় প্লাবিত হয়েছে।

ভয়াবহ এ বন্যায় প্রায় দুই লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল এলাকা।

সুদানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ জনায়, এ বন্যায় অন্তত ৩৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৫৯৫টি।

দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাস পেরিয়ে অক্টোবর মাস জুড়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটি।
সূত্র : আরব নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google