আন্তর্জাতিক ডেস্ক : এবার সৌদি আরবের বাইরে থেকে আসা ওমরাহযাত্রীদের জন্য `ওমরাহ বিমা` বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৪ জুলাই) মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

ওমরাহ বিমা

Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি মৌসুমে ওমরাহর উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব যাত্রী সৌদি আসবেন, তাদের অবশ্যই ওমরাহ বিমাবাবদ অতিরিক্ত কিছু অর্থ জমা দিতে হবে। এই অর্থের সর্বোচ্চ পরিমাণ ১ লাখ রিয়াল। ওমরাহ ফি’র সঙ্গে সংযুক্তভাবে প্রদান করতে হবে এই অর্থ।’

জরুরি স্বাস্থ্য পরিষেবা, অপ্রত্যাশিত করোনা সংক্রমণ, দুর্ঘটনা, মৃত্যু, ফ্লাইট বাতিল হলে নতুন ফ্লাইটের জন্য টিকেট ক্রয় প্রভৃতি ক্ষেত্রে এই বিমার সুবিধা ওমরাহযাত্রীরা পাবেন বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দাপ্তরিক কমিউনিকেশন চ্যানেলগুলোর সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার।

সৌদি চান্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ ছাড়া সারা বছর ওমরাহ পালন করা যায়। এ কারণে বছরের ১১ মাসজুড়ে দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের ওমরাহযাত্রীদের যাতায়াত পরিলক্ষিত হয়।

অযোগ্য স্বামী চেনার ৫টি লক্ষণ একে একে জেনে নিই

সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে সৌদিতে দীর্ঘ এবং টানা তাপপ্রবাহ হচ্ছে, যে কারণে দেশটিতে হিটস্ট্রোক ও গরমজনিত অন্যান্য শারীরিক অসুস্থতায় আক্রান্ত রোগীর হারও বাড়ছে। এই রোগীদের অধিকাংশই দেশটিতে বসবাসরত বিদেশি লোকজন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.