Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ৩০ ঘন্টা বন্ধ থাকবে
জাতীয় শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ৩০ ঘন্টা বন্ধ থাকবে

By Tarek HasanFebruary 14, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটের এক নোটিশে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জানানো হয়েছে, ‘‘সার্ভারে কারিগরী রক্ষণাবেক্ষণের জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার অনলাইন আবেদন প্রক্রিয়া ১৪ ফেব্রুয়ারী রাত সাড়ে ১২টা থেকে ১৫ ফেব্রুয়ারী ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলছে। গত সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে মাঝখানে কারিগরী জটিলতায় মঙ্গলবার রাত থেকে সাড়ে ২৯ ঘণ্টা এ কার্যক্রম বন্ধ থাকছে।

এবারের ভর্তি পরীক্ষার জন্য ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এসএসসি ও সমমান এবং ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি ও সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

মানবিক ও বাণিজ্য শাখা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে আবেদন করতে পারবেন।

ইউনিটভিত্তিক আবেদন যোগ্যতা-

ইউনিট ‘এ’: বিজ্ঞান শাখা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদরাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।

ইউনিট ‘বি’: মানবিক শাখা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদরাসা বোর্ড (সাধারণ ও মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে।

ইউনিট ‘সি’: বাণিজ্য শাখা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে। জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে।

এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে। এছাড়াও আবেদন করার নির্দেশিকা ও বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি-

বিজ্ঞান বিভাগের (‘এ’ ইউনিট) পরীক্ষা আগামী ২৭ এপ্রিল বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একইদিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মানবিক বিভাগের (‘বি’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে আর বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মে। এ সবগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা কেন্দ্র: ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থী একটি মাত্র কেন্দ্র পছন্দ করতে পারবেন। পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে, তা আর পরিবর্তন হবে না।

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ)। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নির্বাচনের মাঠে নব্বই দশকের নায়িকা পলি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৩০ আবেদন ঘন্টা থাকবে বন্ধ বিশ্ববিদ্যালয়ে, ভর্তি শিক্ষা
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

February 5, 2026
ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

February 5, 2026
রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

February 5, 2026
Latest News
নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.