Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ইউপি চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা দিল ছাত্রদল
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ইউপি চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা দিল ছাত্রদল

By Shamim RezaMar 17, 2026, 3:31 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। এছাড়া সিসিটিভি ফুটেজ মুছে না ফেলায় ডিভাইস নিয়ে যাওয়ারও অভিযোগ উঠে।

Raipur

সোমবার (১৬ মার্চ) দুপুরে এ ঘটনার প্রতিবাদে ভাটরা বাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাসহ স্থানীয়রা।

রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবুর নেতৃত্বে সাধারণ সম্পাদক রাকিব হোসেন ও রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না ভাটরা ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় ইউপি চেয়ারম্যান শামছুল আলম বুলবুলকে আওয়ামী লীগের চেয়ারম্যান উল্লেখ করে কার্যালয় থেকে বের করে তালা দেন। এছাড়া ঘটনার সিসিটিভি ফুটেজ মুছে না ফেলায় ইউপি সচিবের কার্যালয় থেকে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যান তারা। ওই তালা সোমবার বিকাল পর্যন্ত খোলা হয়নি এবং ডিভাইস ফেরত দেওয়া হয়নি।

ইউপি চেয়ারম্যান শামছুল আলম বুলবুল ও সচিব সুজন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, জহির রায়হান বাবু ও রাকিবের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ে আসেন। তারা চেয়ারম্যানকে তার কক্ষ থেকে বের করে দরজায় তালা ঝুলিয়ে দেন। ওই ঘটনার সিসিটিভির ফুটেজ নেওয়ার জন্য সচিবের কাছে যান। সচিব ফুটেজ ডিলিট করতে পারেন না বলে জানালে ছাত্রদলের নেতারা সিসিটিভির ডিভাইস (মনিটর) নিয়ে যান। তারা জানিয়েছেন, এমপি তাদের পাঠিয়েছেন।

এদিকে চেয়ারম্যানকে হেনস্তা করায় ভাটরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ শেখসহ এলাকাবাসী প্রতিবাদ মিছিল করে। ভাটরা বাজারে রোববার রাত ও সোমবার দুপুরে প্রতিবাদ মিছিল হয়। এ ঘটনায় জাহিদকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল।

স্থানীয় সূত্র জানান, শনিবার (১৪ মার্চ) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দল্টা বাজার ভূঁইয়া বাড়ির সামনে আওয়ামী লীগ ও যুবলীগের লোকজন ইফতার মাহফিল করে। ওই ঘটনাকে কেন্দ্র করেই ছাত্রদলের নেতারা ঘটনাটি ঘটিয়েছে। তারা ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের চেয়ারম্যান বলে দাবি করেন। তবে চেয়ারম্যানের দাবি, তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন, এমনকি ইফতার মাহফিলের বিষয়ে তিনি অবগত ছিলেন না।

ইউপি সচিব সুজন চন্দ্র দাস বলেন, সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যাওয়ার ঘটনাটি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অভিহিত করেছি। এখনো ছাত্রদলের নেতারা ডিভাইসটি ফিরিয়ে দেয়নি। ফুটেজ ডিলিট না করায় তারা ডিভাইসটি নিয়ে যান। শুনেছি তারা চেয়ারম্যানের সঙ্গে খারাপ আচরণ করেছেন।

ইউপি চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, আমি কোনো দলের সদস্যও না। এরপরও ছাত্রদলের সভাপতি বাবুর নেতৃত্বে নেতাকর্মীরা এসে আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন। আমাকে কার্যালয় থেকে বের করে দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। তারা জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে তারা এসেছেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু বলেন, তিনদিন আগে ভাটরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইফতার পার্টি করেছে। এজন্য আমরা ইউনিয়ন কার্যালয়ে গেছি। আমাদের সঙ্গে এলাকার লোকজন সেখানে তালা দিয়েছে। সিসি ক্যামেরার যন্ত্রাংশ কে নিয়েছে তা খবর নেব।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি নিয়ে ফোন এসেছে। তবে বিস্তারিত কিছু জানা নেই।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, বিষয়টি আমি থানা পুলিশকে জানানোর পর খোঁজ নেওয়া হয়েছে। সচিবের কক্ষ থেকে যেহেতু ডিভাইস নিয়ে গেছে, ওই ঘটনায় লিখিতভাবে অভিযোগ দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি বিভিন্নভাবে জানতে পেরেছি। তবে থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp