আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ওপর নতুন করে ঢালাও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিস্তর বিধি-নিষেধ দেয়া হয়। খবর ভয়েস অব আমেরিকা।

ইউক্রেন যুদ্ধ

Advertisement

এ নিষেধাজ্ঞার লক্ষ্য হলো, রাশিয়ার ভবিষ্যৎ জ্বালানি শক্তির সক্ষমতা, নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা এবং ইউক্রেনের সৈন্য ও সাজসরঞ্জামের জন্য ক্ষতিকর একটি আত্মঘাতী ড্রোন। তালিকায় রয়েছে শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, সর্বশেষ এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে সাইবেরিয়ায় আর্কটিক-টু এলএনজি নামের বিশাল এক প্রকল্পের মালিকানা ও উন্নয়ন, তৎপরতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, ওই প্রকল্প থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা হবে।

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর ব্যবহৃত কেইউবি-বিএলএ ও ল্যানসেট আত্মঘাতী ড্রোন এ নিষেধাজ্ঞার গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য।

গতকাল রফতানি নিয়ন্ত্রণ তালিকায় রাশিয়া ও উজবেকিস্তানের ১৩টি প্রতিষ্ঠানকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। বলা হচ্ছে, ওই প্রতিষ্ঠানগুলো মার্কিন জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে।

নারীদের স্থান ঘর, তাদের আবারও ঘরে ফিরিয়ে নিতে হবে : চীন

এছাড়া সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও চীনে নিষেধাজ্ঞা অমান্য করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ বিভাগ বলছে ওই দেশগুলোতে অবস্থিত কোম্পানিগুলো একাধিক ব্যবহারযোগ্য পণ্য রাশিয়ার কাছে পাঠিয়েছে। এর মধ্যে এমন সব উপকরণ রয়েছে যা অস্ত্র তৈরিতে মস্কোকে সাহায্য করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.