Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

By Saiful IslamNovember 14, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি আরো বলেন, ইসরায়েল যদি খুব দ্রুত এই যুদ্ধ না থামায়, তাহলে দেশটিকে মানবতাবিরোধী অপরাধের মুখে পড়তে হবে দেশটিকে।

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার ইসরায়েলের কৌশলগত সম্পর্কবিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন।

ব্রাসেলসের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ইসরায়েল আমাদের বলেছিল যে গাজায় তাদের সামরিক অভিযান চালানোর মূল লক্ষ্য হলো- হামাসকে অকার্যকর করা ও ৭ অক্টোবরের হামলার জন্য দায়ীদের হত্যা করা। ওয়াশিংটন মনে করে গাজায় ইসরায়েলের নেওয়া দুটি লক্ষ্যই পূরণ হয়েছে ও এখন সময় এসেছে এই যুদ্ধ শেষ করার।

এদিন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে বিশেষ সতর্কবার্তাও দেন ব্লিঙ্কেন। বলেন, ইসরায়েল যদি শিগগিরই এই যুদ্ধ না থামায়, তাহলে তারা মানবতাবিরোধী অপরাধের মুখে পড়বে। আর যদি যুদ্ধ থামাতে চায়, তাহলে এই পরিস্থিতি থেকে তাদের বের করে আনার উপায়ও ওয়াশিংটনের হাতে রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে ইসরায়েল যেমন সহজে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে, তেমনি হামাসও আগের অবস্থায় ফিরে যেতে সক্ষম হবে না।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৪২ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের ওই হামলার জবাব দিতে ও জিম্মিদের উদ্ধারে ওই দিন রাত থেকেই গাজায় বর্বর সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের পক্ষ থেকে বার বার যুদ্ধবিরতির আহ্বান জনানো হলেও, তা উপেক্ষা করে এখনো গাজায় অভিযান জারি রেখেছে ইসরায়েল। গত এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় নিহত হয়েছেন ৪৩ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ১ লাখেরও বেশি মানুষ।

এদিকে, ইসরায়েল হামলা শুরু করার পর থেকে বাস্তুচ্যুত হয়েছেন ভূখণ্ডটিতে বসবাসকারী প্রায় ২০ লাখ ফিলিস্তিনির প্রায় সবাই। এছাড়া যুদ্ধের জেরে গাজায় খাদ্য, সুপেয় পানি এবং ওষুধের ভয়াবহ সংকট চলছে।

তবে মঙ্গলবার যুক্তরাষ্ট্র দাবি করে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে না ও তাই তারা মার্কিন আইনও লঙ্ঘন করছে না। অথচ আটটি আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠী বলছে, গাজায় সহায়তা প্রবেশের সুযোগ বাড়াতে যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিতে বলেছিল, ইসরায়েল সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, গাজা উপত্যকার কিছু অংশে দুর্ভিক্ষ আসন্ন।

সূত্র : আল জাজিরা, আরটি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

June 26, 2026
ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

June 26, 2026
বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

June 26, 2026

Latest News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

চীন

‘উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের পাশে থাকবে চীন’

হিজবুল্লাহ

লেবানন ছাড়তে ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর, কঠোর জবাবের বার্তা ইরানের

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa