Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গাজানীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ
আন্তর্জাতিক

গাজানীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

By Tarek HasanApril 27, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির প্রতিবাদ করে মার্কিন পররাষ্ট্র দফতরের আরবি ভাষার মুখপাত্র হালা রারিত পদত্যাগ করেছেন। গাজায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে এটি মার্কিন পররাষ্ট্র দফতরের তৃতীয় পদত্যাগ।

মুখপাত্রের পদত্যাগ

Advertisement

ফিলিস্তিনি-আমেরিকান হালা রারিত লিংকেডইন সামাজিক মাধ্যমে বলেন, ‘আমি ১৮ বছর ধরে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করে আমি এখন যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে ২০২৪ সালের এপ্রিলে পদত্যাগ করেছি।’

রারিত মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক ও মানবাধিকার কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি দুবাই আঞ্চলিক মিডিয়া হাবে ডেপুটি ডিরেক্টর ছিলেন।

পদত্যাগটির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, কোনো কর্মকর্তা যখন সরকারি নীতির সাথে একমত না হয়, তখন তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার ব্যবস্থা রয়েছে এই দফতরের।

গত মার্চে পররাষ্ট্র দফতরের মানবাধিকার ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক অফিসার অ্যানেলে শেলাইন ইসরালের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থন করার প্রতিবাদে পদত্যাগ করেন। তিনি বলেন, তার মানবাধিকার সুরক্ষার দায়িত্বটি পালন করা ‘প্রায় অসম্ভব’ হয়ে পড়েছে।

মার্কিন অস্ত্র হস্তান্তর তদারকির দায়িত্বে থাকা পররাষ্ট্র দফতরের বর্ষীয়ান সাবেক পরিচালক যশ পল ইসরাইলকে অস্ত্র সরবরাহ করার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনের ‘ধ্বংসকর, অন্যায়’ নীতির প্রতিবাদে পদ্যাগ করেছিলেন। গাজা যুদ্ধ শুরুর সময়ই তিনি পদত্যাগ করেছিলেন।

জানুয়ারিতে মার্কিন শিক্ষা বিভাগের ফিলিস্তিনি-আমেরিকান সিনিয়র কর্মকর্তা তারিক হাবাশ এই বলে পদত্যাগ করেছিলেন, নিরীহ ফিলিস্তিনি জীবনের বিরুদ্ধে নৃশংসতা প্রতি এই প্রশাসনের চোখ বন্ধ করার নীতির প্রতি তিনি নীরব’ থাকতে পারেন না।

সেই পণ্যের বিজ্ঞাপন করে প্রশংসিত শাহরুখ-অজয়-টাইগার

গাজায় ইসরাইলের ব্যাপক হত্যাযজ্ঞে ৩৪,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়া সত্ত্বেও বাইডেন প্রশাসন এখনো ইসরাইলকে অব্যাহতভাবে অস্ত্র দিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, হোয়াইট হাউজ ইসরাইলকে আরো ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চাচ্ছে।

উল্লেখ্য, বুধবার মার্কিন সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ইসরাইলকে ২৬ বিলিয়ন ডলারের সহায়তা বিল পাস করে।

সূত্র : মিডল ইস্ট আই

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa