আন্তর্জাতিক ডেস্ক : এক ছোট্ট মেয়ের সাফারি রাইডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। তাকে দেখা গিয়েছে, একটি উটপাখির সঙ্গে আলিঙ্গন করতে। সেই ভিডিয়োই এখন নেটপাড়ায় খুব ভাইরাল।

উঠপাখি

Advertisement

সাফারি রাইড সবসময়ই মজার। তার কারণ হল, একদিকে আপনি যেমন প্রকৃতির খুব কাছাকাছি পৌঁছে যেতে পারেন, তেমনই আবার বন্যপ্রাণীদেরও খুব কাছ থেকে দেখার সুযোগ হয় আপনার। আর বাচ্চাদের কাছে তো সাফারি রাইড আরও মজার।

মূল্যবান স্মৃতি হয়ে ওঠে তাদেরই ছোটবেলায়, যা তারা বড় হয়ে অনেককে দেখাতে পারে নিজেরাও দেখে অতিন্দ্রিয় সুখানুভূতি অনুভব করতে পারে। তেমনই এক ছোট্ট মেয়ের সাফারি রাইডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। তাকে দেখা গিয়েছে, একটি উটপাখির সঙ্গে আলিঙ্গন করতে। সেই ভিডিয়োই এখন নেটপাড়ায় খুব ভাইরাল।

পরিবারের সঙ্গে গাড়িতে চড়ে সাফারি রাইড করছিল একরত্তি। জানলা খুলতেই হঠাৎ মুখ বাড়ায় একটি উটপাখি। এদিকে বাচ্চাটি গাড়িতে বসে পপকর্ন খাচ্ছিল। আর ওই উটপাখি জানলা দিয়ে মুখ বাড়াতেই বাচ্চাটির থেকে পপকর্ন খেতে শুরু করে। আর তারপরই ওই বাচ্চা খুবই কিউট ভাবে উটপাখির গলা জড়িয়ে ধরে, যা দেখে নেটিজ়েনদের মন গলে গিয়েছে।

তবে উটপাখিটি খাবারের প্রতি বেশি আগ্রহী ছিল, স্পর্শে নয়। ভিডিয়োটি টেনেসির আলামোর টেনেসি সাফারি পার্কের, যেখানে উত্তেজিত বাচ্চা মেয়েটি একটি পাখিকে গাড়িতে টেনে নিয়ে আসার চেষ্টা করেছিল, জড়িয়েও ধরছিল তাকে। যখন সে শক্ত করে ধরে রাখে, পাখিটি মেয়েটির আলিঙ্গন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে।

জনপ্রিয় এই ৩ জন নায়িকা বিবেকের সাথে বাস্তবে শুয়ে ছিলেন

ভিডিয়োটি Now This News নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে টুইটারে। ক্যাপশনে লেখা হয়েছে, “তিন বছরের এমা আলামো, TN-এর টেনেসি সাফারি পার্কে একটি উটপাখিকে জড়িয়ে ধরেছিল। এমার মা তাবাথা লিন কলিন্স স্থানীয় একটি সংবাদমাধ্যমের কাছে বলেছেন, “আমরা সবাই উটপাখিকে ভয় পাই, কিন্তু আমার ছোট বাচ্চাটি তাকে ভয় পায়নি। সে বলেছিল বড় পাখিটিকে আলিঙ্গন করতে চায়, এবং তা করেও দেখিয়েছিল। আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.